

মো:
মাসুদ রানা, কচুয়া:
দেশব্যাপী
হিফজুল হাদীছ প্রতিযোগিতায় চাঁদপুরের কচুয়ার দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ
বিন ওমর ৩য় স্থান অর্জন করেছে। ঢাকার হাতিরঝিল এলাকায় তাহফীজুন নুছুছ ফাউন্ডেশন বাংলাদেশের
উদ্যোগে ৫৬জন অংশগ্রহনকারী প্রতিযোগিতাকারীদের মধ্যে মোহাম্মদ বিন ওমর ৩য় স্থান হয়।
এতে মোহাম্মদ আলী সে নগদ ১০ হাজার টাকার পুরস্কার গ্রহন করেন।
কচুয়া
উপজেলার দূর্গাপুর গ্রামের অধিবাসী ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী প্রথম শাজুলিয়া একাডেমী
পড়াশুনা শেষ করে পরে ঢাকা তাহফীজুল ওয়াছ সুন্নাহ মাদরাসা হিফজ বিভাগে পড়াশুনা করছেন।
মোহাম্মদ
আলী জানান, আমরা ৫ ভাই ও ১ বোন। দরিদ্র পরিবারের সংসার চালানো বাবার পক্ষে অসম্ভব হয়ে
পড়েছে। ভালো পড়াশুনার মাধ্যমে মোহাম্মদ আলী ভবিষ্যতে একজন মুফতি মুহাদ্দিস হতে চান
বলে জানান তিনি।
মোহাম্মদ
আলীর বাবা ওমর আলী জানান, মোহাম্মদ আলীকে একজন মুহাদ্দিস হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি।
৬৪ জেলার মধ্যে আমার ছেলে হাদীস প্রতিযোগিতায় ৩য় স্থান করায় আমি গর্বিত। ছেলের ভবিষ্যত
সফলতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।
স্থানীয়
ইউপি সদস্য আব্দুর জব্বার বলেন, মোহাম্মদ আলী দেশের মধ্যে হাদীসে তৃতীয় স্থান করায়
তাকেঁ অভিনন্দন জানাই। আমরা দূর্গাপুরবাসী তার জন্য গর্বিত। এভাবে তার মতো অন্যান্য
শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা
ক্যাম্প ঘিরে আরসা ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তথ্য পেলেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড
মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
শুক্রবার (১৭ মে) দুপুরে
রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক
সন্ত্রাসী গোষ্ঠী আরসা। তারা অপহরণ, লুণ্ঠন, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত। এর আগে নানা
অভিযানে এ সন্ত্রাসী গোষ্ঠীর ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বিপুল বিস্ফোরক ও
অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাবের অব্যাহত নজরদারি ও তৎপরতায় আরসা নেতৃত্বশূন্য হয়ে যায়। কিন্তু বর্তমানে পাশের দেশের অন্তর্ঘাতমূলক
ঘটনায়, আমাদের দেশে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের
ভিত্তিতেই বৃহস্পতিবার (১৬ মে) লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ
দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা
ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর এ তৎপরতা নিষ্ক্রিয় করার জন্য স্থানীয় থানাসহ অন্যান্য
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত
আছে, যখনই তথ্য পাচ্ছি অভিযান পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন


গতকাল (২ জুলাই) সন্ধ্যায় ফ্লাইনাস-এর ফিরতি হজ ফ্লাইট এক্সওয়াই৭৩৯২ এর মাধ্যমে ঢাকায় আগত হাজীদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে জমজমের পানি সরবরাহ করা হয়।
এসময় বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজীগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।
আজ সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৮ জন হাজী নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট।
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আগত হাজীদের মাঝে জমজমের পবিত্র পানি বিতরণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে হাজীগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে হাজিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য করুন


মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবির ঘটনায় এখনও মেলেনি নিখোঁজ ৫ জনের সন্ধান। তাদের উদ্ধারে চলমান রয়েছে ফায়ার সার্ভিস, বি.আই.ডব্লিউ.টি.এ ও নৌ পুলিশের অভিযান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বি.আই.ডব্লিউ.টি.এ) নারায়ণগঞ্জের উপ-পরিচালক ওবায়দুল করিম খান জানান, ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে। সেটি চেইনের মাধ্যমে ওপরের দিকে তোলার চেষ্টা করা হচ্ছে।
তিনি গণমাধ্যমকে জানান, এই ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী। দুর্ঘটনার পর গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া গেছে। রাতে উদ্ধার অভিযান ব্যাহত হয় বৃষ্টির কারণে। ভোর সাড়ে পাঁচটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও উদ্ধার অভিযানে নামেন।
দুর্ঘটনার পর পর উদ্ধারাভিযানের তদারকি করছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় একটি পিকনিকের ট্রলার।
এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৮২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার
রাতে (২৬ আগস্ট) কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান খান, সঙ্গীয়
অফিসার ও ফোর্সের সহযোগিতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ জামবাড়ি
সাকিনস্থ উত্তর জামবাড়ি খেলার মাঠের দক্ষিণ পাশে বন বিভাগের কাঠবাগানের ভেতর হতে মাদক
ব্যবসায়ী মোঃ রাকিব হোসেন নিপু কে ৮২কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী
হলো: মোঃ রাকিব হোসেন প্রকাশ নিপু (৩১), পিতা-মোবারক হোসেন ,স্থায়ী: (গ্রাম-উত্তর জামবাড়ি,
০৪ নং ইউপি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়। মামলা নং-৮১, তারিখ- ২৭/০৮/২০২৩; ধারা-৩৬(১)
সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
রুজু করা হয়।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা বিজ্ঞ
আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। উক্ত বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
মন্তব্য করুন


বিশেষ অভিযান চালিয়ে একাধিক
ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে
উপজেলার বৈরাগীরগাঁও গ্রাম থেকে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বৈরাগীরগাঁও
গ্রামের আসন খার ছেলে ডাকাত সর্দার বাবুল খাঁ (৪৫)।
সিলেট জেলা পুলিশের
সহকারী মিডিয়া কর্মকর্তা মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে আসামির
বিরুদ্ধে।
মন্তব্য করুন


জাতীয়
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার সদর
উপজেলার দিদার মার্কেট এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (২৭ডিসেম্বর) নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জানিয়েছে, ভবন স্থানান্তরের জন্য বগুড়া শহর ও উপজেলাগুলোতে তিন দিনের জন্য টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিটিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (টেলিকমের) কার্যালয় থেকে টেলিফোন ও ইন্টারনেট বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অফিসের আওতায় টেলিফোন (AGW) কপার ক্যাবলের মাধ্যমে দেয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ঘোষিত এই সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।
মন্তব্য করুন


আরব নিউজ জানিয়েছে, রোববার চাঁদ দেখা গেছে বলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে সৌদি আরবে। সেই অনুযায়ী, আগামী ২৭ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ে হচ্ছেন। বাংলাদেশ থেকে ১ লাখের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে।
বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সোমবারের বৈঠকে ঈদের দিনের ঘোষণা আসবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আপেল বরই কিংবা কুল চাষে সফল হয়েছেন শহীদ বেপারী। প্রথমবারই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বরই। কোনো ধরনের কীটনাশক ছাড়া উৎপাদিত এ বরইয়ের বেশ চাহিদা আছে।
সরেজমিনে জানা গেছে, পালাখাল গ্রামের নয়াবাড়ির অধিবাসী কৃষক শহীদ বেপারী ২২ শতক জায়গায় গড়ে তোলা বরই বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ-হলুদ ও লালচে থাই-বলসুন্দরী বরই। বিক্রির জন্য শহীদ বেপারীসহ কয়েকজন গাছ থেকে বরই তুলে ব্যাগে রাখছেন। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বরই।
কৃষক শহীদ বেপারী বলেন, অনেক বছর ধরে কৃষিকাজ করছি। বাড়ির পাশে প্রথমে ২২ শতক জায়গায় বলসুন্দরী ও থাই জাতের বরই গাছ লাগাই। সাতক্ষীরা থেকে চারা সংগ্রহ করেছি। এ পর্যন্ত ৪০ হাজার টাকার বরই বিক্রি করেছি। গাছে যে পরিমাণ বরই আছে, আশা করছি লাখ টাকা বিক্রি করতে পারবো।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বরই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। বলসুন্দরী ও থাই জাতের বরই অনেক সুস্বাদু। শহীদ বেপারী এ জাতের বরই চাষ করে প্রথম বছরই সফল হয়েছেন। বরই চাষে কোনো কৃষক আগ্রহ হলে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন