

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মিজান, ইস্কান্দার, হোসাইন। তারা জেলা পুলিশের অধীন সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন।
এছাড়া আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, ড্রাইভার কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুতগামী ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পুলিশের টহল পিকআপকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলক্রসিং এর গেটম্যান বিপু ঘটনাস্থলে ছিলেন না এবং সিগনাল বাঁশ ওঠানো ছিলো। পুলিশ সদস্যদের ৩টি অস্ত্র (শট গান) ভেঙ্গে গেছে। ১৬ রাউন্ড শটগানের গুলি পাওয়া গেলেও এসআই সুজন শর্মার নামে ইস্যুকৃত পিস্তলের গুলি পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জন কনস্টেবলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অপর তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন


সাইদ জুবায়ের রাসেল, দাউদকান্দি, কুমিল্লা:
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সিসিডিএ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় ‘কুমিল্লা জেলার প্লাবনভূমি অঞ্চলে মৎস্য চাষ কেন্দ্রিক উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক উপ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সিসিডিএ’র সহকারী পরিচালক জনাব মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কুমিল্লা জনাব মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহ:পরিচালক মোঃ ওমর ফারুক, সহকারি পরিচালক অশোক কুমার দাস, জাতীয় পদক প্রাপ্ত পরিবেশ সমাজ ও কৃষি উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন সৈকত, সিসিডিএ’র এলাকা কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ।
ডকুমেন্টেশন
কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেলের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম
সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সবাইকে অবগত করেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক
মাসুদ আলম।
সমাপণী কর্মশালায়
৮ জন মৎস্যচাষীদের মাছচাষে পরিবেশবান্ধব বিভিন্ন টেকসই উত্তম চর্চা অনুশীলন করায় বিশেষ
সম্মাননা প্রদান করা হয়।
কর্মশালায় আরো
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সকল উপজেলার সিনিয়র ও মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক,
এসইপি ও সিসিডিএ’র কর্মকর্তা, কর্মএলাকার মৎস্য ও এই খাতের উদ্যোক্তাসহ স্থানীয় বিভিন্ন
গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য থাকে
যে, ২০২০ সালের অক্টোবর মাস থেকে ৩ বছর মেয়াদি এসইপি প্রকল্পের আওতায় ‘কুমিল্লা জেলার
প্লাবনভূমি অঞ্চলে টেকসই মৎস্যচাষ কেন্দ্রিক উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্পটি
কুমিল্লা জেলার ৪টি উপজেলায় (দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও তিতাস) বাস্তবায়ন করেছে
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)। এতে পরিবেশ সম্মত মৎস্যচাষে
বিভিন্ন
প্রশিক্ষণ,
আধুনিক প্রযুক্তির প্রসারে প্রদর্শণী প্রদান, ও আর্থিক সহযোগীতামূলক নানা কার্যক্রম
বাস্তবায়ন করেছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প। এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দাতা সংস্থা বিশ্ব ব্যাংক।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
আজ
১০সেপ্টেম্বর চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ
চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম
থানাধীন ৬নং ঘোলপাশা ইউপির আমানগন্ডা শালুকিয়া সাকিনস্থ পরিবার পরিকল্পনা হাসপাতাল
সংলগ্ন পূর্ব পাশে রাস্তার উপর হতে পলাতক অজ্ঞাতনামা ২ জন আসামীদের ফেলে যাওয়া ২টি
প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করেন।
এ
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৬, তারিখ-১০/০৯/২০২৩,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


সারাদেশে
চলমান তীব্র দাবদাহে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। টানা ২৬ দিনের
ছুটি কাটিয়ে আগামীকাল রোববার (২১ এপ্রিল) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তীব্র দাবদাহে
মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার
(২০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশজুড়ে
বিরাজমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার
নির্দেশ দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।
দেশজুড়ে
বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছেন।এ পরিস্থিতি বিবেচনায়
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত
বন্ধ থাকবে।
এই
অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর দাবি জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) অভিভাবক
ঐক্য ফোরাম গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান। বলা হয় দেশে হিট অ্যালার্ট জারি
করা হয়েছে। মানুষ জনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল
কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির।
এই
পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের
জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় তারা।
মন্তব্য করুন


ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন মাহবুবুর রহমান চাষী। ‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’ এই সংলাপটি কম বেশি সবারই খুব চেনা । এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার শোনা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিয়ে করছেন চাষী আলম। ২৪ আগস্ট আজ রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।
শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার বিয়ে।
এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।
মন্তব্য করুন


২৮ এপ্রিল (রবিবার) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও ২০২৪ সেরা প্যানেল আইনজীবী পুরস্কারসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন জাহান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ এম শেফায়েত ছালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক বিশেষ জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) বেগম সামছুন্নাহার, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ ও দায়রা জজ) মোছাঃ মরিয়ম-মুন-মুঞ্জুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মোয়াজ্জেম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্রম আদালত কুমিল্লার চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ তাওহীদা আক্তার, যুগ্ম জেলা জজ মোঃ ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি সহকারী কমিশনার সোনিয়া হক, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান, জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, অতিরিক্ত জিপি সাহিদা আনোয়ার, সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন ও সিনিয়র জেল সুপার মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন জাহান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ২৮ এপ্রিল রবিবার দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত হবে।
তিনি অসহায় ও হতদরিদ্র মানুষের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম ও জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য দিবসটি কার্যকরভাবে পালন করতে সকলকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানান।
সভায় বিজ্ঞ বিচারকগণ, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, সিনিয়র জেল সুপার, সিনিয়র তথ্য অফিসারসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল বিভাগ দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন প্রস্তাব উত্থাপনসহ স্বতঃস্ফূর্তভাবে সার্বিক সহযোগীতার অঙ্গীকার করেন।
মন্তব্য করুন


সাজেকের কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় রিসোর্টে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে দুটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী বলেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, বিষয়টি আমরা দেখছি। পরে বিস্তারিত জানাতে পারবো ।
মন্তব্য করুন


বিভিন্ন মাদক ও
অস্ত্রসহ এক কিশোর গ্যাং লিডারকে সোমবার ১১ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে জেলার
সদর হাসপাতালের রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টার এলাকা থেকে আটক করেছে র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত গ্যাং লিডার
হচ্ছেন, জেলার পৌরসভার মসজিদ পাড়ার সনুর ছেলে মো. রাহিমুল ইসলাম রাহিম (২৫)। এ সময়
রাহিমুল এর কাছ থেকে হেরোইন, গাঁজা, কলকি, লাইটার ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত
আসামি কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য ও লিডার। আটককৃত আসামি এলাকায় নিয়মিত চাঁদাবাজি,
ছিনতাই এবং মোবাইল চুরির ঘটনায় জড়িত। এছাড়াও নানা দেশিয় অস্ত্র নিয়ে শোডাউন দেয় গ্রুপটি।
এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে আসামিকে
উল্লেখিত আলামতসহ আটক করা হয়। তার নামে আগেও একটি মামলা রয়েছে। এ ঘটনায়
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


এইচএসসি পরীক্ষা পেছানোর নোটিশটি ভুয়া জানাল শিক্ষা মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা এক মাস পেছানোর বিষয়ে একটি নোটিশ ঘুরছে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা পেছানোর বিষয়ে। নোটিশটি ভুয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নোটিশটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের স্বাক্ষর ব্যবহার করে শুক্রবারে ছড়ানো হয়।
নোটিশটিতে বলা হয়, ‘আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্র-ছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে আগামী ৩০ শে জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ শে জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শিগগিরই ২০২৪ সালের ৩০ শে জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে। ’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা পেছানোর বিষয়ে।
মন্তব্য করুন


কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে 'ইভেন্ট ৩৬০' কুমিল্লায় প্রথম বারের মতো আয়োজিত 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার লোগো উন্মোচন ও প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে। 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতাটি আগামী ২০২৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বছরব্যাপি এ-কার্যক্রম নিয়ে বিশদ বর্ণনা করেন 'ইভেন্ট ৩৬০' এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইক্লিস্ট মাহমুদুল হাসান ইফাজ।
কুমিল্লাকে ব্র্যান্ডিং করতে ও সুস্থসবল তরুণ প্রজন্ম গড়তে বিশেষ করে ডিজিটাল ডিভাইস আসক্তি ও মাদক বিরোধী সমাজগঠন এবং কুমিল্লা ম্যারাথনকে সফল করে বাংলাদেশকে এগিয়ে নিতে দীপ্ত অঙ্গিকারের কথা উল্লেখ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারি কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেত্রীবৃন্দ ও আয়োজক কমিটির তরুন-তরুনিরা।
আবৃত্তিকার রুবেল কুদ্দুস এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সংগঠক দেলোয়ার হোসেন জাকির, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোঃ রফিকুল ইসলাম সোহেল, লোগো ডিজাইনার ও রোটারিয়ান আল মাহমুদ, রোটরিয়ান ও সমাজকর্মী আবদুল্লা হিল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন শুভেচ্ছা বার্তা পাঠান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়োজন সহযোগে উপস্থিত ছিলেন, কুমিল্লা সাইক্লিস্ট ও কুমিল্লা রানার্স এর অর্ধশত সদস্য।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরুদ, কুড়িগ্রাম:
শেরপুর জেলার সদর উপজেলার
ডাকপাড়া এলাকা থেকে দুই লক্ষাধিক টাকার মুল্যের ফেন্সিডিল পাচারকালে দুই জন মাদক ব্যবসায়িকে
আটক করেছে জামালপুর র্যাব ১৪, সিপিসি-১।
র্যাবের একটি দল গোপন সংবাদের
মাধ্যমে শেরপুর উপজেলার ডাকপাড়া এলাকা থেকে সাকিব ও ওয়াজেদ আলী নামক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে
জামালপুরের র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এর নেতৃত্বে ব্যাঙের মোড় চেকপোস্ট
চলাকালীন সময় সিএনজির ভিতর থেকে দুই লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে
আটক করা হয় এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন