

বলিউড
অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ বিয়ের আগেই মা হলেন।
১
আগস্ট বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ ।
ইনস্টাগ্রাম পুত্রের ছবি পোস্ট করে এসব তথ্য জানান অভিনেত্রী ইলিয়ানা।
তার পোস্ট
করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুটি ঘুমিয়ে আছে। তার ওপর লেখা, কোয়া ফিনিক্স
ডলান। ২০২৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেছে। এ ছবির ক্যাপশনে ইলিয়ানা ডিক্রুজ
লিখেছেন, আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা আনন্দিত, তা
ভাষায় প্রকাশ করতে পারব না। পূর্ণতায় হৃদয় ভরে গেছে।
তবে ইলিয়ানা
ডিক্রুজ এখনো অবিবাহিত। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল
নেট দুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছিলেন। অনেকে কটাক্ষ করতেও
ছাড়েননি এই অভিনেত্রীকে। অনেকে প্রশ্ন তুলেছেন,তোমার সন্তানের বাবা কে? বিষয়টি
নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়ানা ডিক্রুজ।
মন্তব্য করুন


১৮ জুন রোববার নিজের ফেসবুকে এই চিত্রনায়িকা মাহিয়া
মাহি লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। আর ২০২২ সালের আগস্টে মা হতে যাচ্ছেন বলে মাহি নিজেইখবর জানিয়েছিলেন। এরপর চলতি বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন মাহি। বর্তমানে সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
মন্তব্য করুন


নুসরাত ফারিয়া দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা। সম্প্রতি
‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে নেচেছেন ফারিয়া। এর রেশ কাটতে না কাটতেই এবার ‘খেলা হবে’
শিরেনামের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন নুসরাত ফারিয়া।
ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ
করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে নেচেছেন নুসরাত।
৪ আগস্ট শুক্রবার গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
প্রকাশ করেন রাজ চক্রবর্তী। সেখানে দেখা যায় লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন
এই অভিনেত্রী। তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী।
এ সিরিজে
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়,
সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে।
১১
আগস্ট শুক্রবার থেকে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন সিরিজটি।
মন্তব্য করুন


দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের ব্লক বাস্টার সিনেমা ‘জেইলার’ শিগগিরই আসবে ওটিটিতে। সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, নির্মাতারা এই ছবির ডিজিটাল রাইটস ১০০ কোটি রুপির বিনিময়ে নেটফ্লিক্সকে বিক্রি করেছেন।
‘জেইলার’ ১১ আগস্ট মুক্তি পেয়েছিল। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই সিনেমাটি এ বছর সবচেয়ে হিট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে। মুক্তির মাত্র ২ সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে ৫৫০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
ভারতে প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছে জেলার। বিশ্বজুড়ে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে সিনেমাটি। এতে রজনীকান্ত ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ অনেকে।
মন্তব্য করুন


রাশিয়ার বেলগোরোডের ইয়ানা বোভরোভা এক নারী উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি শরীরের গড়ন নিয়ে তার স্বামী তাকে বলেছিলেন, ‘তুমি খুব মোটা হয়ে যাচ্ছ। গালের মাংস ঝুলে যাচ্ছে।’ স্বামীর এ কথা ভালো লাগেনি ইয়ানার। ওই মন্তব্য শোনার পর থেকেই নিজের চেহারা নিয়ে সন্দিহান হয়ে ওঠেন তিনি।
রাশিয়ার টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চেহারা নিয়ে স্বামীর মন্তব্য তার ভালো লাগেনি। ফলে চেহারায় কিভাবে সৌন্দর্য ফিরিয়ে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি। প্রথমেই নিয়মিত জিম করে শরীরের মেদ কমানোর কাজ শুরু করেন ইয়ানা। একই সাথে দিন দিন নিজের খাবারের পরিমাণও কমিয়ে দেয়া শুরু করেন তিনি।
ইয়ানা জানান, তার খাবারের তালিকা থেকে অনেক কিছু বাদ দিয়েছেন। তার খাবারের তালিকায় ছিল বিস্কুট, চা, ক্যান্ডি, এক টুকরো চিজ, অর্ধেক গ্লাস স্যুপ।
এভাবে দিনের পর দিন জিম ও খাবারের তালিকায় অসামঞ্জস্যে দ্রুত ওজন কমতে থাকে ইয়ানার। একটা সময় তার ওজন ২২ কেজিতে পৌঁছায়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
চিকিৎসকেরা জানায়, ইয়ানার শরীর ঠিকমতো খাবার না পাওয়ায় ভেতর থেকে খোকলা হয়েছে। যেন শরীর শরীরকেই খেতে শুরু করেছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য করুন


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে শুক্রবার (৩ নভেম্বর) র্যাব গ্রেফতার করেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও নাকি হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।
পুলিশ জানায়, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের হিমু নিজ বাসায় থাকতেন। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।
মন্তব্য করুন


আলোচিত
ইউটিউবার আশরাফুল হোসেব আলম ওরফে হিরো আলম একদিনের ব্যবধানে দল পাল্টিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
আসনে গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার
(৩০ নভেম্বর) বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে
হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।
এরআগে
হিরো আলম বুধবার (২৯ নভেম্বর) বগুড়া-৪ আসন থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে একতারা
প্রতীকে মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু গণ অধিকার পার্টির জাতীয় জোট বাংলাদেশ কংগ্রেসের
ডাব প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত এ ইউটিউবার।
হিরো
আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, ৪দিন আগেই সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪
আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান না জেনেই হিরো আলমকে প্রার্থী হতে বলেছিলেন।
ভুল বোঝাবুঝি হওয়ায় আজ বাংলাদেশ কংগ্রেসের জাতীয় জোটবদ্ধ দল গণ অধিকার পার্টি থেকে
মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এখানে দল বিষয় নয়, হিরো আলমের ব্যক্তি জনপ্রিয়তাই আসল।
মন্তব্য করুন


হিমু, কুমিল্লা:
নব্বই দশকের এক আবেগ ও ভালোবাসার নাম ‘সালমান শাহ্’। স্টাইলিশ এই অভিনেতাকে এখনো মিস্ করে তাঁর একনিষ্ঠ ভক্তকুলেরা। সালমান শাহ্ গত জেনারেশনে যেমন বেস্ট একজন ছিল, তেমনি বর্তমান ও আগামী কয়েক জেনারেশনেও বেস্ট এবং সুপার থাকবে। সালমানের মত কোনো বিকল্প সুদর্শন পুরুষ বাংলাদেশে আগে কোনোদিন আসেনি, বর্তমানেও নেই, নিঃসন্দেহে ভবিষ্যতেও আসবে না।
একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহ্ এর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৭ বছর পরেও সালমান শাহ্ এর জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। নায়ক হিসেবে মৃত্যুর ২৭ বছর পরেও এমন অর্জন বিশ্বের বুকে আর কারোও নেই।
স্বপ্নের নায়ক সালমান শাহ্ ভক্তদের মাঝে ফিরতে চলেছেন। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানান, রাজীব জাহান ফেরদৌস। তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে।
সংবাদ মাধ্যম অনুযায়ী, রবিবার ( ২৭ আগস্ট ২০২৩ইং) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহ্ এর ছবি পোস্ট করে রাজীব লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন!
সালমান শাহ্ এর নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহ্ এর সে ছবি।
রাজীবের সে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ হ্যান্ডসাম পুরুষ। এরপরই তিনি জুরে দিয়েছেন ভালোবাসার প্রতীকের চিহ্ন। আরেকজন লিখেছেন, চিত্রজগতে আপনার তুলনা শুধুই আপনি, স্বপ্নের নায়ক সালমান শাহ্ তখনো - এখনো সব স্থানে অতুলনীয়।
তাঁর মৃত্যুতে এ দেশের চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে, তা আজও পূরণ হয়নি। এই দেশে চলচ্চিত্র প্রেমীরা যত দিন বেঁচে থাকবে, সালমান শাহ্ তত দিন বেচে থাকবেন তাদের হৃদয়ে।
আমরা যখন কোন সিনেমার গান শুনি তখন বলি এই গানের শিল্পী নাম এন্ড্রু কিশোর, কনক চাঁপা, রুনা লায়লা সাবিনা ইয়াসমিন ইত্যাদি। কিন্তু আমরা যখন সালমান শাহ্ এর সিনেমার কোন গান শুনি অবলীলায় তখন বলে ফেলি, "আরেহ এইটা তো সালমান শাহ্ এর গান"।
দেখতে দেখেতে ২৭ বছর পেরিয়ে গেলো সালমান নেই। ১৯৯৬ সালের ৬ -ই সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ্।
মৃত্যুর দুই যুগ পরও চলচ্চিত্রের মানুষেরা আফসোস করে বলেন, "আজও সালমান শাহ্ এর শূন্যস্থান কেউ পূরণ করতে পারেননি।"
৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহ্ এর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন।
সালমান শাহ্ এর অভিনয় একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ্ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল।
তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। সালমানের মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ্ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য।
প্রিয় নায়ক সালমান শাহ্কে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সবার প্রিয় ‘সালমান শাহ্’।
মন্তব্য করুন


আর্জেন্টিনার জনপ্রিয় মডেল অভিনেত্রী সিলভিনা লুনা মারা গেছেন। মৃত্যুকালে লুনার বয়স ছিল ৪৩।
জানা যায়, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী লুনা। তারপর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। কিডনির সমস্যা সবচেয়ে বেশি ছিল। তার কিডনি দু’টি বিকল হয়ে যায়।
বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন সিলভিনা লুনা। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন। চিকিৎসকরা অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। অবশেষে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু অভিনেত্রীর বাঁচার আর কোনও আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।
লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন


পরিচালক কৌশিক গাঙ্গুলির পরিচালনায় সাবেক ও বর্তমান সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ।
দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান । উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমাও। গত ২ জুন মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।
২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।
টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছে, কম সংখ্যক হল পেয়েও এ পর্যন্ত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।
মন্তব্য করুন


৩৩০
কোটি টাকার মালিক এই স্টারকিড! বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেছে
ছোট্ট রাহা কাপুর! আর সে স্টারকিড হচ্ছে ‘রণলিয়া’ খ্যাত
দুই বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র মেয়ে।
কিন্তু
কীভাবে এতো অর্থ জমা পড়েছে ছোট্ট মেয়ে রাহার অ্যাকাউন্টে?
আনন্দবাজার
পত্রিকার এক প্রতিবেদন জানিয়েছে, এই মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস্
এলাকায় এক অ্যাপার্টমেন্টের ৯ তলায় থাকেন ‘রণলিয়া’
দম্পতি। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)। অন্যদিকে,
গত ৩ বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা
দম্পতি। দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তারা। কাজ প্রায় শেষ, খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া।
আর
এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০
কোটি টাকা। কারণ, শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’র সমপরিমাণ বাজারমূল্য এই ‘কৃষ্ণা রাজ’বাংলোর।
বলিউডের
ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি ইতোমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা। সে
হিসেবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান।
মন্তব্য করুন