রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখে ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল টাইগাররা।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার নজির ছিল টাইগারদের।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টস হেরে শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলীয় ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে এই টার্গেট কাঙ্ক্ষিতই ছিল। যদিও নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা দেখে মনে হচ্ছিল তাদের দলীয় রানটা দুইশ ছুঁয়ে ফেলবে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬১ রান করার পর ১০ ওভার শেষ হওয়ার আগেই দলীয় একশ রান ছুঁয়ে ফেলে সফরকারীরা।

উইকেট হারালেও রানের গতি সচল রাখে নিউজিল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। এছাড়াও অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন দায়িত্বশীল ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ভালো সূচনা করে বাংলাদেশও। দুই টাইগার ওপেনার শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান, পাওয়ার প্লেতে ৪৪ রান জমা করে টাইগাররা, তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ন্যাথান স্মিথের শিকার হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। ১৬ বলে ১৭ রানে এসেছে সাইফের ব্যাট থেকে।

আরেক ওপেনার তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে নবম ওভারের পঞ্চম বলটি ইশ সোধি ছোঁড়েন মিডল স্টাম্প বরাবর। বলটি পুল শট করতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল ব্যাটে না লাগায় সরাসরি মিডল স্টাম্প আঘাত করে। ১৫ বলে ২১ রান করেই সাজঘরের পথ ধরেন লিটন।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি। দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে টাইগারদের রানের গতি সচল থাকে। মূলত  এই জুটির ওপর ভরসা করেই জয়ের আশা দেখতে থাকে বাংলাদেশের সমর্থকেরা।

কিন্তু ১৫তম ওভারের শেষ বলে জশ ক্লার্কসনের শিকার হন ইমন। ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার।

এরপর যেন নিজেদের ফর্ম দেখানো শুরু করেন হৃদয় ও শামীম হোসেন। কিউই বোলারদের নাস্তানাবুদ করতে থাকেন এই জুটি। হৃদয় তুলে নেন নিজের ফিফটিও। অবশেষে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিম ইকবালের

রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিম ইকবালের
ছবি: সংগৃহীত

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন তামিম ইকবাল। হেলিকপ্টার করে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তার অবস্থা সংকটাপন্ন থাকায় তা সম্ভব হয়নি। তবে, ডাক্তাররা এখন জানিয়েছেন যে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

বিসিবি পরিচালক ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম এবং মোহামেডানের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, তামিমের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন।

সাজ্জাদ হোসেন শিপন আরও জানান, তামিমের হার্টে একটি ব্লক শতভাগ ছিল, যেখানে রিং পরানো হয়েছে। ডাক্তাররা বলেছেন, যদি এই রিং কাজ করে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে, তবে এখনও তার জ্ঞান ফেরেনি। তাকে এখনই শিফট করার মতো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হবে। আপাতত তাকে শিফট করার কোনো চিন্তা নেই।

মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জাগোনিউজকে বলেন, ‘তামিমের হার্টে রিং পরানো হয়েছে, তবে তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তার জ্ঞান এখনও ফেরেনি। অবস্থার উন্নতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’

সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, ‘আমার খুব খারাপ লাগছে, বুকে ব্যথা করছে।’

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা তার অবস্থা দেখে ধারণা করেন যে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কোনো বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাকে স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিকভাবে তার এনজিওগ্রাম করা হয় এবং হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হন ডাক্তাররা।

একই সঙ্গে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টারও ডেকে আনা হয়। কিন্তু তার পরিস্থিতি স্থিতিশীল না থাকায় হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় তামিমকে কেপিজে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালে বিসিবি কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

আইপিএল নিলামের প্রথম খেলোয়াড় আর্শদীপ সিংয়ের দাম উঠল ১৮ কোটি রুপি

আইপিএল ছবি

স্পোর্টস ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর নিলামের মূল কার্যক্রম শুরু হয়।

এবারের প্রথম খেলোয়াড় হিসেবে নাম উঠেছে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ মিলে তাকে দলে ভেড়ানোর জন্য আক্রমণ করে।

একসময় হায়দরাবাদ ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিতে চেয়েছিল। তবে আর্শদীপ সিংয়ের সাবেক ক্লাব পাঞ্জাব কিংস ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর হায়দরাবাদ তাদের বিড বাড়িয়ে ১৮ কোটি রুপি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই দামে আর্শদীপকে আবারও দলে নেয় পাঞ্জাব কিংস।

এদিকে, মেগা নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ভালো অঙ্কের অর্থ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দিয়ে। 

আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

তবে ৯০ দিন প্রয়োজন হচ্ছে না অ্যাডহক কমিটির। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে সাংবাদিকদের খোঁজখবর নেন তিনি।

এরপর আলাপচারিতার ফাঁকে সবাইকে উদ্দেশ করে তামিম বলেন, বিসিবির নির্বাচন আগামী জুনেই আয়োজন করতে চায় তার কমিটি, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করব’।

যদিও ৯০ দিন সময় আছে তামিমের হাতে। তবে এত দিন সময় নিতে চায় না তার বোর্ড, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে।

এর আগেও করা যায়। সে ক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলব।’

এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয়ও ফেরাতে চান তামিম।

আক্ষেপ করে তিনি বলেন, ‘আগে দেখতাম ম্যাচের সময় বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকত। এখনো পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেন জানি না আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

কলকাতা ফাইনালে ওঠার পর মাঠে নেমে কেন ক্ষমা চাইলেন শাহরুখ

শাহরুখ খানের ছবি

স্পোর্টস ডেস্ক:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের জয়রথ চলছেই। সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করেছিল দলটি, গ্রুপপর্ব শেষ করেছে শীর্ষে থেকেই। গতকাল মঙ্গলবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে আইপিএল ফাইনাল।

আইপিএলে দলকে উৎসাহ যোগাতে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নিয়মিতই গ্যালারিতে দেখা যায় কলকাতার যৌথ মালিক শাহরুখ খানকে। গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও কন্যা সুহানা খান, ছোট ছেলে আব্রাম খান ও ম্যানেজার পূজা দাদলানিসহ মাঠে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ।

কলকাতার ফাইনাল নিশ্চিত হওয়ার পর উৎসবে মেতে উঠতে মাঠে নেমে গিয়েছিলেন শাহরুখ। পরে দর্শকদের অভিবাদন জানিয়ে করেন মাঠ প্রদক্ষিণ। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন বলিউডের এই তারকা। সেই অনুষ্ঠান করছিলেন আকাশ চোপড়া, পার্থিব পটেল এবং সুরেশ রায়নার মতো ভারতের সাবেক ক্রিকেটাররা। ভুল বুঝতে সময় লাগেনি কলকাতা মালিকের। দ্রুতই সরে যান সেই জায়গা থেকে। পরে ওই তিনি সাবেক তারকার কাছে ক্ষমাও চান।

অবশ্য শাহরুখ ঢুকে পড়ার পর তার সঙ্গে কুশল বিনিময়ও করেন রায়নাসহ অন্য তিন ক্রিকেটার। সেই মুহূর্তের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন সাবেক এই অলরাউন্ডার। ক্যাপশনে সেখানে লেখেন, ‘সবসময়ের মতো বিনয়ী শাহরুখ খানের সঙ্গে আজ দেখা হওয়া ছিল অসাধারণ ব্যাপার। বিশাল তারকা হওয়া সত্ত্বেও তিনি সবসময় নম্র আচরণ করেন ও প্রত্যেকটি আলোচনায় বিনয়ী থাকেন। ফাইনাল নিশ্চিত করায় কলকাতাকে অভিনন্দন।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার!

পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার!

কয়েক দিন আগেই নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন পিএসজি সমর্থকরা। এমন ঘটনা মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ফরাসি পত্রিকা ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, এই বিক্ষোভের কারণেই তিনি পিএসজি ছাড়তে চান নেইমার।

‘লা পারিসিয়ান’ আরও জানিয়েছে, নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যেতে চান। চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড নাকি তার প্রতি আগ্রহী। 

চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। এখন প্যারিসে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু এরই মধ্যে গত এ মাসের শুরু দিকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই ফরোয়ার্ড। শিকার হন সমর্থকদের তীব্র রোষানলের।  

সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজিরও। ক্ষুব্ধ সমর্থকরা পিএসজির ঘরের মাঠে সম্প্রতি দুয়ো দিয়েছেন লিওনেল মেসিকে। তাছাড়া প্যারিসে ক্লাবের অফিসের সামনে এই তারকা ফরোয়ার্ডকে অপমানও করে 'পিএসজি আলট্রাস’। 

এরপর তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হন নেইমার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, নেইমারের বাড়ির সামনে জড়ো হয়েছেন কিছু সমর্থক। সেখানে সাবেক বার্সেলোনা তারকাকে ক্লাব ছাড়ার স্লোগান দিতে দেখা যায় তাদের। 

এরপর ইনস্টাগ্রামে ওই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে পিএসজিতে যোগ দেওয়া নেইমার। ‘চলে যাও’ স্লোগান দেওয়া সমর্থকদেরকে ব্রাজিলিয়ান তারকা দিয়েছিলেন শান্তির বার্তা। 'অন্যদের ঝড়ের মধ্যে আপনাকে নিয়ে যেতে দিবেন না, বরং তাদেরকে আপনার শান্তির পথে নিয়ে আসুন।'

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মাঝিগাছা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন তোতা মিয়া সর্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছএখীল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মমিরুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আমড়াতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা শাহীন আহমেদ শরীফ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, আমড়াতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ হামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেললেও নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। রেফারি মোঃ আজাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ট্রাইব্রেকারে কৃষ্ণপুর দল ৮-৭ গোলে মাঝিগাছাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন নকিব খন্দকার। খেলা শেষে চ্যাম্পিয়ন কৃষ্ণপুর এবং রানারআপ মাঝিগাছা দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিদর্শক মোঃ মমিরুল হক বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”

প্রধান বক্তার বক্তব্যে শাহীন আহমেদ শরীফ বলেন, “আমড়াতলী ইউনিয়নের যুবকদের মাদকমুক্ত রাখতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই আমার প্রধান লক্ষ্য।”পাশাপাশি যদি ভালো কোন খেলার মাঠ না থাকে তাহলে ইনশাআল্লাহ আমি নিজ উদ্দেগ্যে খেলার মাঠ করে দিবো এই ইউনিয়নের যুবকদের জন্য।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি
ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তার স্কোয়াড নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ৩৩ বছর বয়সী নেইমারকে বিশ্বকাপে দেখা যাবে কি না, এ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল মহলসহ ভক্তদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল সরগরম আলোচনা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি বিষয়টি একেবারে পরিষ্কার করে দিলেন।

আনচেলোত্তি বলেন, ‘আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করবো, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি এতটাই সরল।’

এ মৌসুমে সান্তোসের হয়ে নেইমার এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন।

করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও তার পারফরম্যান্স ছিলো উল্লেখযোগ্য, ৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসরে কিউই ক্রিকেটার

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ১৫ সদ্যসের সেই স্কোয়াডে জায়গা হয়নি কলিন মুনরোর। তাতে খানিকটা অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই কিউই ওপেনার।

মুনরো বলেন, ‘ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা সবসময়ই আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন। আমি সেই জার্সিটি পরার চেয়ে অন্য কোনো কিছুতে বেশি গর্বিত বোধ করিনি। এটি সত্য যে, আমি সব ফরম্যাটে ১২৩ বার এটি করতে পেরেছি। তা নিয়ে আমি সর্বদা অবিশ্বাস্যভাবে গর্বিত হবো।’

‘যদিও আমার শেষ ম্যাচের পর বেশ অনেকটা সময় চলে গেছে। তবে আমি কখনোই আশা ছাড়িনি। আমি মনে করেছি, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ফর্মে এসে জাতীয় ফিরতে পারবো। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপস স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে সেই দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার উপযুক্ত সময় এসেছে।’-যোগ করেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মুনরো। যেখানে একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় দলের নিয়মিত সদস্য ছিলেন এই ওপেনার।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন মেসি

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন মেসি
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন লিওনেল মেসি। বদলি নামার পর এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় এনে দিলেন তিনি। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে এলএ গ্যালাক্সিকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল মায়ামি।

প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি।

বিরতির পর সমতা ফেরে গ্যালাক্সি। তবে শেষ ১০ মিনিটে মেসির মন্ত্রমুগ্ধ পারফরম্যান্সেই বদলে যায় ম্যাচের রূপ। ৮৪তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। পাঁচ মিনিট পর রদ্রিগো দি পলের পাস হিল ফ্লিকে বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে, গোল করে ব্যবধান ৩-১ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। যদিও আমি দেখেছি, সে পুরোপুরি স্বস্তিতে ছিল না। তবে সময় বাড়ার সাথে সাথে আরো ছন্দে এসেছে।

আগামীকাল কেমন অনুভব করছে, সেটি দেখতে হবে। আপাতত দিন দিন এগোতে হবে।’

এই গোলেই এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলে তার অবদান এখন ৩০। টানা চতুর্থবার বদলি হিসেবে নেমে গোল করলেন তিনি।

চোটের কারণে গত সপ্তাহে মেসিকে ছাড়া নামা মায়ামি অরল্যান্ডো সিটির কাছে হেরেছিল ৪-১ ব্যবধানে। তাই গ্যালাক্সির বিপক্ষে এই জয়কে মৌসুমের জন্য ‘টার্নিং পয়েন্ট’ বলছে মাসচেরানো। ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি, হারা যায়, কিন্তু কেমনভাবে হারা হচ্ছে সেটিই আসল বিষয়। আমরা যদি মৌসুমের শেষ পর্যন্ত লড়তে চাই, বড় কিছু জিততে চাই, তবে প্রতিটি ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠবে নির্ণায়ক।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

পুরো মৌসুম থেকে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

বিসিবির নির্বাচন কবে জানালেন তামিম

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ নেইমারের

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা

আমড়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

১০

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

১১

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

১২

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

১৩

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

১৪

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

১৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

১৭

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

১৮

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১৯

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের দল

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে।

হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

আমির জাঙ্গুকে স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে। আর নেতৃত্বে আছেন শেই হোপ। সহ-অধিনায়কের ভূমিকায় ব্রেন্ডন কিং।

এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে আরও নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও।

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বন।

ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।