

চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল র্যাব উদ্ধার করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩ইং) দিনগত গভীর রাতে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কুথানি পাড়া এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩ইং) বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল এতথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার রানিহাটি ইউনিয়ানের কুথানীপাড়া এলাকায় সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি ককটেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হরতাল-অবরোধকে কেন্দ্র করে এলাকা অস্থিতিশীল করতে ককটেলগুলো মজুত করেছিল। ককটেল মজুতকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


ময়মনসিংহে জলাতঙ্ক রোগে
আক্রান্ত একটি পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী-পুরুষ ও শিশুও
রয়েছে।
এ
ঘটনায় ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যে।
এ ঘটনাটি বুধবার (৯
আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা
এলাকায় ঘটে।
নগরীর সূর্যকান্ত এস কে
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞানন্দ নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরীর সূর্যকান্ত এস কে
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞানন্দ নাথ বলেন, নগরীর গোইলকান্দি ও জামতলা
এলাকায় ৪০ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।
এছাড়াও সম্প্রতি ময়মনসিংহে আক্রমণ বেড়েছে কুকুর, বিড়াল ও শিয়ালের। ফলে প্রতিদিন
গড়ে ৩০ থেকে ৪০ জন আক্রান্ত ব্যক্তিকে দিতে হচ্ছে চিকিৎসা। তবে আতঙ্কিত হওয়ার কিছু
নেই। ঘটনার সাথে সাথে আক্রান্ত স্থান ভালো ভাবে কাপড় ধোঁয়ার সাবান দিয়ে ধুঁয়ে নিতে
হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি
করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু জানান, কুকুর নিধনে নিষেধাজ্ঞা রয়েছে
উচ্চ আদালতের। তবে সম্প্রতি নগরীতে বেড়েছে কুকুরের উপদ্রব। খুব দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয়
পদক্ষেপ।
মন্তব্য করুন


রাজধানীর মধ্যবাড্ডা বেপারিপাড়া এলাকার একটি বাসা থেকে মুসাম্মাৎ মাকসুদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ পুলিশ উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত ৪টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা জানান, আমরা খবর পেয়ে রাত চারটার দিকে মধ্যবাড্ডা বেপারিপাড়া ২২/১ চারতলা বাসার পূর্ব পাশের রুমের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি, নিহত মাকসুদা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। রাতে তিনি বিছানাতেই পায়খানা করলে তার মেয়ে স্মৃতি আক্তার বাথরুমে গোসলের জন্য নিয়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে মাকে ধাক্কা দিলে ট্যাপের সঙ্গে লেগে মাথা কেটে যায়। পরে তাকে নিয়ে যায় বিছানায়। অসুস্থ অবস্থায় ওই বিছানাতেই তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় স্মৃতি আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত নারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায়।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবার (৪ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তাছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তখন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মন্তব্য করুন


আমদানি
শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১টি মাইক্রো গাড়ি (নোহা)
উদ্ধার।
গত
০৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ এনায়েত উল্লাহ
ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান
ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর সাকিনস্থ
কান্দিরপাড়-টু-রাজগঞ্জ গামী রোডের মায়া ভান্ডার (ক্রোকারিজ) এর সামনে পাকা রাস্তার
উপর পৌঁছে তথায় রাজগঞ্জ এলাকার দিক হইতে ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা
গাড়ী আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ হিসেবে চিনতে পারে উক্ত
নোহা গাড়ীর চালক রাস্তার উপর গাড়ী থামিয়ে চালকসহ অপর একজন গাড়ী হতে নেমে দ্রুত পালিয়ে
যায়।
তখন
আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা
মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত ১০টি
চটের বস্তা পায়। বর্ণিত ১০ টি চটের বস্তার ভিতরে সর্বমোট ৭১৪ পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন
ধরনের ভারতীয় তৈরী শাড়ী, যথাক্রমে (i) CK SHAREES শাড়ী- ৩০০ পিস, (ii) KK SILK
MILLS শাড়ী-৩৩৮ পিস, (iii) SIDDHI FASHION
শাড়ী-২৩ পিস, (iv) SHUBH DESIGNER শাড়ী-০৯ পিস, (v) SHUBH SHREE শাড়ী-০৮ পিস, (vi)
HAST KARGHA শাড়ী-১৮ পিস, (vii) AMBICA FASHIONS শাড়ী-০৮ পিস, (viii) AMBICA
FASHIONS-১০ পিস সহ সর্বমোট (৩০০+৩৩৮+২৩+৯+৮+১৮+৮ +১০)= ৭১৪পিস, যাহার সর্বমোট মূল্য
অনুমান আট লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত টাকা ও একটি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ী, যাহার
রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫, যাহার চেসিস নং- ও ইঞ্জিন নং-অস্পষ্ট গাড়িটি গত ০৮/০৮/২০২৩খ্রিঃ
তারিখ ২০:২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ
সংক্রন্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৫, তারিখ- ০৯ আগস্ট, ২০২৩; ধারা- ১৯৭৪ সনের
বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) রুজু করা হয়।
মন্তব্য করুন


আজ
(২৫ আগস্ট) ‘হাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষীর বিয়ে।
জানা
গেছে, আজ রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গতকাল (২৪ আগস্ট) তার
গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, কনের নাম তুলতুল। তুলতুল ঢাকারই মেয়ে। কনে
স্নাতক সম্পন্ন করছেন।
বিয়ে
সম্পর্কে চাষী আলম বলেন, আমাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। গতকাল আমাদের গ্রামের
বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বেশ কিছুদিন
আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার এবং আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে।এর মধ্যে
আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি
আমি আর বিয়ে করব না। কী আর করা।
ব্যাচেলর
পয়েন্ট নাটকের অভিনয়ের মাধ্যমে চাষী আলম জনপ্রিয়তা লাভ করেছেন। এতে তার অভিনীত
চরিত্রের নাম ছিল ‘হাবু’। এই চরিত্রটি এতোটাই দর্শকপ্রিয়তা লাভ করেছে যে, এখন চাষী
আলমকে সবাই ‘হাবু’ নামেই ডাকতে পছন্দ করে।
মন্তব্য করুন


চৌদ্দগ্রাম:
কুমিল্লা চৌদ্দগ্রামে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইন্চার্জ ত্রিনাথ শাহা তন্ময়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন এর বাবুচির শুভপুর আদর্শ গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমাম হোসেন এর বসত ঘর থেকে ৫১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করে পুলিশ।
মন্তব্য করুন


২৩ জুন শুক্রবার তাকে আটকের বিষয়টি জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি বলেন, ঢাকার লালবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে প্রতারণাকা ১ একজনকে আটক করা হয়েছে। আটক মুকুল বেশ কিছুদন ধরে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক বা মালিকদের ইজিবাইক চলাচলের জন্য প্রধানমন্ত্রীর এপিএসের কাছ থেকে অনুমতি এনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩ইং) দুপুরে সাক্ষতের পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি।
ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, ডেনমার্ক বাংলাদেশে তথ্য-প্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিকী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমীর আয়োজনে এ পুরস্কার বিতরণ ও নৃত্য পরিবেশন করা হয়।
একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য আমেনা আক্তার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি মানিক ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার, শিক্ষা সচিব মো. আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার সহ আরো অনেকে।
এসময় সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিল্লাল মাসুম, শিশু একাডেমীর সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সৌরভ, আরিফুল ইসলাম সোহাগ সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৪টি ভারতীয় গরু সহ ২ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ।
মঙ্গলবার
সকালে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) শান্তনু দেব নাথ এবং সঙ্গীয় ফোর্স
সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
ব্রাহ্মণপাড়া থানাধীন ৪ নং শশীদল ইউপিস্থ মানরা সাকিনস্থ ৫নং ওয়ার্ডস্থ শরাফত আলী মেম্বার
বাড়ির সামনে মাটির কাঁচা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তর্বতী
তারকাঁটা অতিক্রম করে ৪টি ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসার সময় গরু সহ ২ জন চোরাচালানকারীকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: ১। মোঃ ইয়াছিন(৪০), পিতা- শফিকুর রহমান, মাতা-
হাফেজা বেগম, ২। মোঃ বাদশা মিয়া(৪৫), পিতা- মৃত আবু জাহের, মাতা- মৃত গুলনাহার বেগম,
উভয় সাং- নারায়নপুর, ০৭নং ওয়ার্ড, ০৪নং শশীদল ইউনিয়ন, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা।
উক্ত
আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন