দিন কয়েক আগে বিয়ের খবর প্রকাশ্যে আনেন চিত্রনায়ক জিয়াউল রোশান। যদিও বিয়ের পর্ব সেরেছিলেন আজ থেকে প্রায় তিন বছর আগে। এবার জানা গেল, বাবা হচ্ছেন তিনি। রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি রোশানের পরিবারের ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন।
সন্তান জন্মের আগে বিয়ের খবরটি সবার সামনে আনতে চেয়েছেন রোশান-এশা দম্পতি। শনিবার (৬ মে) সংবর্ধনা অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন রোশান।
রাজধানী ঢাকার উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজন ও গণমাধ্যমে রোশানের কাছের কয়েকজন সাংবাদিক।
জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।
২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতেন। কথায় কথায় অনেককে বলেও দিতাম। কিন্তু পাবলিকলি জানাইনি। কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই বিয়ের বিষয়টি জানতেন না।’
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আনার এক দিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা।
মন্তব্য করুন

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো: নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। কিন্তু এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫-এ। তার মধ্যে আলোচনায় এগিয়ে আছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। আর অপু বিশ্বাস হাজির হলেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে।
মন্তব্য করুন

ঈদের দিন সকাল থেকেই দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’।
বৃহস্পতিবার (২৯ জুন) সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেতে দেখা গেছে।
এবার সিনেমার অভিনেতা নিশো জানালেন দর্শকদের সঙ্গে ‘সুড়ঙ্গ’ দেখার অভিজ্ঞতা হয়েছে তারও। ঈদের দিন লুকিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করে নিজের প্রথম সিনেমা দেখেছেন তিনি।
আফরান নিশো বলেন, ‘সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে প্রেক্ষাগৃহে ঢুকি।
এই অভিনেতা বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে কাজ করি, দর্শকদের ভালোবাসা এমনিতেই পাই।
দর্শকরা কেউ-ই বুঝতে পারেনি আমি হলে আছি। মূলত, শো শুরু হওয়ার কিছুক্ষণ পর লুকিয়ে হলে যাই। কারণ আমি চাইনি আমাদের উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের নজর সিনেমা বাদ দিয়ে আমাদের দিকে আসুক।’
যারা আমার অনুরাগী তারা আমাকে যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন। প্রথম থেকেই বলে আসছি, আমাদের টিমের পরিশ্রম যদি পর্দায় রিফ্লেক্ট করে, তবে দর্শকদের প্রতিক্রিয়া আসবে। ফাইনালি আমরা দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি। মজার দৃশ্যে দর্শকদের হাসি, যেটা বিস্মিত হওয়ার মুহূর্ত সেখানে তারা বিস্মিত হয়েছেন এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই।’
‘সুড়ঙ্গ’ যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। চিত্রনাট্য করেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
মন্তব্য করুন

গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।
তিনি বলেন, ‘তার (ফারুক) স্ত্রী ফারজানা পাঠান মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেনসহ সকল আত্মীয় স্বজনের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিত অবস্থায় ফারুক সবাইকে (অসিয়ত) বলে গিয়েছেন, যেন মৃত্যুর পর তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।’
তিনি জানান, চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান দুলু ওরফে ফারুকের প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আসবে। পরে সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।
জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।
উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে আনা হবে।
মন্তব্য করুন

বর্তমান সময়ের চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’ গতকাল (১১ জুন) সেন্সর ছাড়পত্র পায়।রাশিদ পলাশের পরিচালনায় সিনেমাটি ঈদের পরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
রাশিদ পলাশ বলেন, ‘আসছে ঈদে মুক্তির তালিকায় বেশ কিছু সিনেমা রয়েছে। ঈদের পরে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মুক্তি দিব। পোস্টার রিলিজের মাধ্যমে আজ থেকে এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।’
মন্তব্য করুন

১৮ জুন রোববার নিজের ফেসবুকে এই চিত্রনায়িকা মাহিয়া
মাহি লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। আর ২০২২ সালের আগস্টে মা হতে যাচ্ছেন বলে মাহি নিজেইখবর জানিয়েছিলেন। এরপর চলতি বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন মাহি। বর্তমানে সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
মন্তব্য করুন

জনপ্রিয়
অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন। পাশাপাশি সামাজিক
যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
আর
এবার শোনা যাচ্ছে, শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় পাড়ি জমাচ্ছেন অভিনেত্রী তানজিন
তিশা। গণমাধ্যমে বিষয়টি অভিনেত্রী তিশা নিজেই নিশ্চিত করেছেন।
অভিনেত্রী
তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে
প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা
হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি। এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও
সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি
না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক।
জানা
যায়, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী তিশা। মূলত
বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন
অভিনেত্রীর ভক্তরা।
মন্তব্য করুন

৩০ জুন আজ বিকেল সাড়ে ৪টার দিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে শুভ কামনা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক শাকিব খান।
স্ট্যাটাসে নায়ক শাকিব খান লেখেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
মন্তব্য করুন

মন্তব্য করুন

দিন কয়েক আগে বিয়ের খবর প্রকাশ্যে আনেন চিত্রনায়ক জিয়াউল রোশান। যদিও বিয়ের পর্ব সেরেছিলেন আজ থেকে প্রায় তিন বছর আগে। এবার জানা গেল, বাবা হচ্ছেন তিনি। রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি রোশানের পরিবারের ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন।
সন্তান জন্মের আগে বিয়ের খবরটি সবার সামনে আনতে চেয়েছেন রোশান-এশা দম্পতি। শনিবার (৬ মে) সংবর্ধনা অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন রোশান।
রাজধানী ঢাকার উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজন ও গণমাধ্যমে রোশানের কাছের কয়েকজন সাংবাদিক।
জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।
২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতেন। কথায় কথায় অনেককে বলেও দিতাম। কিন্তু পাবলিকলি জানাইনি। কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই বিয়ের বিষয়টি জানতেন না।’
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আনার এক দিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা।
মন্তব্য করুন

বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। মঙ্গলবার (১৬ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।
তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান জানান, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
তিনি বলেন, ‘তার (ফারুক) স্ত্রী ফারজানা পাঠান মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেনসহ সকল আত্মীয় স্বজনের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিত অবস্থায় ফারুক সবাইকে (অসিয়ত) বলে গিয়েছেন, যেন মৃত্যুর পর তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।’
তিনি জানান, মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আসবে। পরে সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।
বেলা ১১টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেওয়া হবে। বাদ জোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।
মন্তব্য করুন