

২০২৪ সাল প্রায় শেষের পথে। এ বছর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টি সিনেমা। রাজনৈতিক পরিস্থিতির কারণে বছরের মাঝামাঝি কয়েক মাস সিনেমা মুক্তি স্থগিত ছিল। তবে বছরের শেষ প্রান্তে এসে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আলোচনায় আসে। ঢাকাই সিনেমার এই বছরের আলোচিত অভিনেত্রীদের নিয়ে আজকের আলোচনা—
জয়া আহসান
বছরের শেষদিকে মুক্তি পেয়েছে জয়া আহসানের অভিনীত 'নকশী কাঁথার জমিন'। আকরাম খান পরিচালিত এ সিনেমাটি মুক্তির আগে প্রদর্শিত হয় গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। হাসান আজিজুল হকের গল্প 'বিধবাদের কথা' অবলম্বনে নির্মিত এ সিনেমা মুক্তির পর জয়া আহসান আবারো আলোচনায়। বছরের শুরুতে নূরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়।
পূজা চেরী
এ বছর পূজা চেরীর দুটি সিনেমা মুক্তি পায়— 'লিপস্টিক' (পরিচালক কামরুজ্জামান রোমান) এবং 'আগন্তুক' (পরিচালক সুমন ধর)। চলচ্চিত্রের পাশাপাশি পূজা এ বছর ওয়েব ফিল্মেও কাজ করেছেন। বিভিন্ন ইভেন্টে সরব উপস্থিতি ও কাজের মাধ্যমে আলোচনায় ছিলেন এই ঢালিউড অভিনেত্রী।
মেহজাবীন চৌধুরী
টানা ১৫ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মেহজাবীন। এ বছর তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রেক্ষাগৃহের দর্শকদের সামনে আসেন। এ সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং মুক্তির পর তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক ও সমালোচকরা। এছাড়া তার অভিনীত 'সাবা' সিনেমা বুসানসহ বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়।
শবনম বুবলী
শবনম বুবলী এ বছর 'মায়া দ্য লাভ', 'রিভেঞ্জ', এবং মিশুক মুনিরের 'দেয়ালের দেশ' সিনেমায় অভিনয় করেন। বিশেষত 'দেয়ালের দেশ' সিনেমায় তার অভিনয় নতুন করে নজর কেড়েছে। এ ছাড়া রায়হান রাফীর 'টান' ও 'সাত নম্বর ফ্লোর' সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়লেও কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়। বছরের শেষদিকে 'পিনিক' সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি।
তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণের অভিনীত 'ফাতিমা' সিনেমাটি মুক্তি পায় এ বছর। ধ্রুব হাসান পরিচালিত এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ইরানের ফজর ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হন। কলকাতার 'প্রতীক্ষা' সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও অনিশ্চয়তার কারণে সিনেমাটি ছেড়ে দেন ফারিণ। এ সিদ্ধান্ত নিয়েও তিনি ছিলেন আলোচনায়।
কুসুম সিকদার
দীর্ঘ অভিনয় জীবনে এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে নাম লেখান কুসুম সিকদার। তার পরিচালিত এবং অভিনীত 'শরতের জবা' সিনেমাটি এ বছর মুক্তি পায়। নিজের লেখা গল্পগ্রন্থ 'অজাগতিক ছায়া' থেকে নেওয়া গল্পে নির্মিত এ সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন তিনি।
এভাবেই ২০২৪ সালে ঢাকাই সিনেমার এই অভিনেত্রীরা তাঁদের কাজ ও অর্জনের জন্য সারা বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গতকাল সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়।
এর আগে, রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আলোচিত এ নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।
তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।
মন্তব্য করুন


মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেয়ার পর তা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগে মামলাটি করা হয়।
রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন অভিনেত্রী ও তার ভাই। কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। ওইদিন সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা হুমকি দিয়ে বলেন, টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে মেরে ফেলব। এতে বাদী চরম আতঙ্কে পড়েন।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


মানুষ বড় হয়ে শৈশবে ফিরে যেতে চায়। শৈশবের তোলা ছবি সাামাজিক মাধ্যমে শেয়ার করে বর্তমানের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেন অনেকেই। সম্প্রতি ভারতের এক জনপ্রিয় অভিনেত্রী তার শৈশবের একিটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। কে এই অভিনেত্রী? চলুন জেনে নিই─
থ্রোব্যাক ছবির সুন্দর ছোট্ট মেয়েটি বড় হয়ে এখন অভিনেত্রী আদাহ শর্মা। আসলে এই মেয়েটি আর কেউ নয়, ‘দ্য কেরালা স্টোরির’ নায়িকা। তবে ছবিতে তাকে মোটেও চেনা যাচ্ছে না। তবে ছোট থেকেই সে খুব সুন্দরী ছিল।
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আদাহ শর্মাকে। আদাহ হিন্দি এবং তেলুগু সিনেমায় অভিনয় করেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় তিনি।অভিনেত্রী আদাহ শর্মা টিভি শোতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। চলচ্চিত্রে আসেন ২০০৮ সালে। ‘১৯২০’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। আদাহ শর্মা ‘হাসি তো ফাসি’, ‘সুব্রামানিয়াম ফর সেল’, ‘বাইপাস রোড’ এবং ‘হাম হ্যায় রাহি কার কে’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
আদাহ শর্মা ওয়েব শো ‘পতি পাতনি ওউর পাঙ্গা’য় একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি ‘দ্য কেরালা স্টোরি’র শালিনী উন্নীকৃষ্ণণের চরিত্রের জন্য শিরোনামে রয়েছেন।
মন্তব্য করুন


বিনোদন ডেস্কঃ
আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডির প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে চলল প্রশ্ন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই সংবাদ সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েই ইডির কড়া প্রশ্নের মুখে পড়েছেন তামান্না।
জানা গেছে, এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেই কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।
‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।
সূত্র থেকে পাওয়া খবর, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্য়াপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। যেখানে স্ট্রিমিংয়ের প্রচারে দেখা গিয়েছিল তামান্নাকেও। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তামান্নার তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি নিজের একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছে অভিনেত্রী। কারণ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অর্থকষ্টে রয়েছেন তিনি।
মালাইকাকে সিনেমা থেকে এখন বেশিরভাগ সময় বিচারকের আসনেই দেখা যায়। আর সেখানে তিনি পারিশ্রমিক যে কম নেন তেমনটাও না। কিন্তু ধারণা করা হচ্ছে আর্থিকভাবে কিছুটা সমস্যায় আছেন অভিনেত্রী। এজন্যই নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন। যা ভাড়া নিয়েছেন মুম্বাইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্স।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, মুম্বাইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে, এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি। মাসিক দেড় লাখ টাকায় ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন মালাইকা। তবে প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। এ ছাড়া বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও না কি ভাড়া দেওয়া রয়েছে। যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
সম্প্রতি অভিনেত্রী আরও একটি ফ্ল্যাট কিনেছেন, যেটি তৈরি হয়ে হাতে পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে।
উল্লেখ্য, আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গেছে। বিবাহ বিচ্ছেদের পর থেকেই ‘খান’ পদবি নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা।তবে ছেলে আরহাহের কারণে সৌজন্যমূলক একটা সম্পর্ক বজায় রেখেছেন তারা।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খান বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বুধবার (২২ মে) সকালে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিং খানকে।
জানা গেছে, তীব্র তাবদাহের জেরেই হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই গত চব্বিশ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় বয়ে গেছে! তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে শাহরুখ খানকে।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আহমেদাবাদ থেকে স্পেশাল চার্টার্ড বিমানে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছেন বাদশা। যেহেতু ডিহাইড্রেশন হয়ে বুধবার সকালে বিপত্তি ঘটেছিল, তাই কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসা।
এদিনই আবার বন্ধু জুহি চাওলা জানিয়েছেন, আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বাদশা। তবে চিকিৎসকদের এমন সাবধান বাণীর পর আদৌ সেই ম্যাচে কিং খান নাইট শিবিরকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকতে পারবেন কিনা- সন্দেহ দেখা দিয়েছে।
বিগত কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। নাইট শিবিরের পাশে থাকতে গত সোমবারই ভোট দিয়ে আহমেদাবাদে পৌঁছেছিলেন। এদিকে আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। এর কারণেই বুধবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
ফলে বেলা বাড়তেই দেরি না করে মাল্টি স্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুপারস্টারকে। হাসপাতালে শাহরুখের ভর্তি হওয়ার খবর শুনে এদিন বিকেলেই মুম্বই থেকে আহমেদাবাদে ছুটে গিয়েছেন স্ত্রী গৌরী খান।
জানা গেছে, তীব্র গরমের কারণেই ‘হিটস্ট্রোক’ হয়েছে শাহরুখের। তবে বাদশার শারীরিক পরিস্থিতি নিয়ে গত চব্বিশ ঘণ্টায় তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ না করায়, অনেকেই সন্দিহান ছিলেন। শেষে শাহরুখের অসুস্থতা নিয়ে তার ম্যানেজার পূজা দাদলানি মুখ খুলেছেন।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
লায়লা আক্তার ফারহাদের করা ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন দুটোই নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে এ আদেশ দেন।
আজ প্রিন্স মামুনকে আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহাজাহান। অপরদিকে প্রিন্সের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লায়লা আক্তার। মামলার পর গতকাল রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে লায়লা বলেন, ‘প্রিন্স মামুনের সঙ্গে গত তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। তিনি আমাকে জানান, তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানান, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই।’
মামলার অভিযোগে আরও লায়লা আরও বলেন, ‘২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওইদিন থেকে তিনি আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতেন। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার আমাকে ধর্ষণ করেন। পরে তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠে। সেইসঙ্গে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।’
মন্তব্য করুন


বিনোদন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কের মাধ্যমে আলোচনায় আসা ফারজানা সিঁথি এখন ভাইরাল কন্যা হিসেবে পরিচিত।
নতুন খবর হলো, এই তরুণী এবার গায়ক আসিফ আকবরের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন। আসিফের নতুন গান ‘ইচ্ছেরা’-তে সিঁথি মডেল হিসেবে প্রদর্শিত হয়েছেন, যেখানে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন গায়ক শেখ সাদী।
‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাড়া আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত্য মূখার্জী। গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রায় ৫ মিনিট ব্যাপ্তীর এই গানের বেশীরভাগ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি!
এদিকে আসিফ আকবরের গানের মডেল হিসেবে যুক্ত হওয়া নিয়ে সিঁথি বলেন, মডেলিং তার নতুন নয়, তিনি পাঁচ বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য মডেলিং করছেন এবং ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন।
সম্প্রতি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি ও আসিফের যুগলবন্দীর সেই গান।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কি গর্ভবতী? বহু দিন ধরেই এমন জল্পনা চলছে। বেশ কিছু দিন হয়ে গেল ক্যাটরিনাকে মুম্বাইয়ের কোনও অনুষ্ঠানে বা ছবিশিকারিদের ক্যামেরায় দেখাও যাচ্ছে না। লন্ডনে গিয়েছেন তিনি। আর তাতেই জল্পনা আরও বেড়েছিল। আর এবার যেন সেই জল্পনা আরও ঘনিয়ে উঠল!
দিন কয়েক আগেই জন্মদিন ছিল অভিনেতা ভিকি কৌশলের। স্ত্রীর সঙ্গে বিশেষ দিন কাটাবেন বলে লন্ডন পাড়ি দিয়েছিলেন ভিকি। লন্ডনের রাস্তায় ক্যাটরিনা ও ভিকির একটি ভিডিও যেন বলে দিচ্ছে, সত্যিই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে লম্বা কালো জ্যাকেট। সেই কালো জ্যাকেটেই যেন ঢাকা তার স্ফীতোদর! ক্যাটরিনাকে ধরে রাস্তায় হাঁটছেন ভিকি। এই ভিডিও দেখে নেটিজেনরাও চমকে গিয়েছেন।
সোমবার ভোটদানের সময় প্রকাশ্যে এসেছে অভিনেত্রী দীপিকা পাডুকোনের স্ফীতোদর। যদিও, দীপিকা ও রণবীর সিং নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানধারণের কথা জানিয়েছেন। ক্যাটরিনার ভিডিও দেখে নেটাগরিকরা বলছেন, ‘‘দীপিকার থেকেও ‘বেশি’ গর্ভবতী লাগছে ক্যাটরিনাকে দেখে।’’
এর আগেও লন্ডনের রাস্তায় ক্যাটরিনাকে একটি কালো জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। সেই ছবি দেখেও নেটাগরিকেরা বলেছিলেন, নিজের স্ফীতোদর আড়াল করেছেন অভিনেত্রী।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ক্যাটরিনার গর্ভবতী হওয়ার জল্পনা তৈরি হয়েছে। যখনই অভিনেত্রী কোনও ঢিলেঢালা পোশাক পরে ক্যামেরার সামনে এসেছেন, তখনই গুঞ্জন উঠেছে যে, তিনি হয়তো মা হতে চলেছেন। সেই সব যদিও গুজবই ছিল। কিন্তু এবার যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি দেখে নেটিজেনরা এক প্রকার নিশ্চিত- সত্যিই ক্যাটরিনা-ভিকির সংসারে আসছে নতুন অতিথি।
মন্তব্য করুন


বিদায়ঘণ্টা বাজছে ২০২৪ সালের। আর কয়েকদিন পরেই চলতি বছরকে বিদায় জানানো হবে। নানা কারণে আলোচিত ছিল বছরটি। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই ছিল উত্তাপ। বিশেষ করে সারাবছর জুড়ে দর্শকরা বেশ কয়েকটি গানে মেতে ছিলেন।
সাধারণ মানুষের মুখে মুখে তো বটেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ইনস্টাগ্রামে ভিডিওতেও রীতিমতো ঝড় তোলে গানগুলো।
চলুন এক নজরে দেখে নিই, ২০২৪ কাঁপানো সেরা ৮ গানের নাম-
তওবা তওবা: চলতি বছরের শুরুতেই গানের জগতে ঝড় তোলে বলিউডের ‘বেড নিউজ’ সিনেমার গান তওবা তওবা। অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী তৃপ্তি দিমড়ির নাচের সঙ্গে সংগীত প্রেমীরাও লুফে নেন এ গানের মিউজিকের প্রতিটি বিট।
দুষ্টু কোকিল: শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’-এর গান দুষ্টু কোকিল। রায়হান রাফির পরিচালিত এ সিনেমায় সংগীত শিল্পী কণার গাওয়া এ গান রীতিমতো পাগল করে দেয় বাঙালি শ্রোতাদের। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ২৩৮ মিলিয়ন। তবে অনেক নেটিজেনই এ গানটি শুনে দাবি করেন, ‘ড্রিম গার্ল টু’-র ‘দিলকা টেলিফোন’ গানের সঙ্গে মিল রয়েছে দুষ্টু কোকিল গানটির।
আচো আচো: ২০২৪ সালে রাতারাতি ভাইরাল হওয়া গান ছিল তামান্না ভাটিয়া অভিনীত ‘আরানমানাই ফোর’ সিনেমার আচো আচো গানটি। মুক্তির এক মাসের মধ্যেই ২৭২ মিলিয়ন ভিউ পার করে গানটি।
ইমি ইমি: শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ইমি ইমি গানটিও চলতি বছর কাপিয়েছিল নেটপাড়া। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের নাচও ছিল জনপ্রিয়তার শীর্ষে। এ বছরের ভাইরাল নাচগুলোর মধ্যে অন্যতম ছিল ইমি ইমি নাচ। গানটির জনপ্রিয়তায় বর্তমানে ইউটিউবে ২১৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
আশা কোডা: ভিনদেশি এ গানের অর্থ না বুঝলেও জাদুকরী সংগীতের সুরে বিশ্ববাসীকে মাতিয়েছে সাই অভিয়ানঙ্কর ও সাই স্মৃতির গাওয়া আশা কোডা গান। জাদুকরী সুরের গানটি আরও ভাইরাল করে তোলে টিকটকার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ১৭৮ মিলিয়ন।
চুট্টামালে: শিল্পা রাও ও রাম জোগায়ের গান চুট্টামালে ঝড় তোলে বছরের শেষের দিকে। দেবারা সেকেন্ড সিঙ্গেল সিনেমার এ গানে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। গানটি নেট দুনিয়ায় প্রকাশের পর এতটাই জনপ্রিয় হয় যে, এক মাসের মাথায় ৫০ মিলিয়ন ভিউ পার করে। বর্তমানে ২৬৭ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটির।
আজ কি রাত: ‘স্ত্রী টু’ সিনেমার আইটেম সং আজ কি রাত। সিনেমার এ গানে কন্ঠ দিয়েছেন মধুবানতি বাগচী, ডিব্যা কুমার, শচীন জিগার। সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে এ গান। শুধু গানের সুর নয়, অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচের মুদ্রাও চলতি বছর কাঁপিয়েছে বিনোদন পাড়া। ইউটিউবে ৬৮৭ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটি।
মেরে মেহবুব: বছরের একেবারে শেষ দিকে বাজিমাত করে রাজকুমার রাও ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওয়াও ওয়ালা ভিডিও’ সিনেমার গান মেরে মেহবুব। গানটি নেট দুনিয়ায় মুক্তির পরই ঝড় তোলে দর্শকমহলে। সেই সঙ্গে রাজকুমার ও তৃপ্তির নাচে পাগল হয়ে যায় সিনেমা ও সংগীতপ্রেমীরা। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১২৮ মিলিয়ন ছাড়িয়েছে।
চলতি বছর বিভিন্ন সামাজিক, পারিবারিক অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে সেরা এ ৮ গানেরই বেশি রাজত্ব চোখে পড়ার মতো ছিল। সেরা এ ৮ গানের সুরে মন্ত্রমুগ্ধ ছিলেন দর্শক ও সিনেপ্রেমীরা।
মন্তব্য করুন