জমে উঠেছে ঢালিউড অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর কথার লড়াই। একজন কিছু বলছেন তো আরেকজন সেটার পাল্টা দিচ্ছেন। এবার বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পাল্টা জবাব দিলেন শাকিব। সেখানে কিছু গুরুতর অভিযোগ আনলেন নায়িকা বিরুদ্ধে। এও জানালেন, একবার তার বাসা থেকে বুবলীকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বুবলীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে বিশদভাবে মুখ খোলেন এই ঢালিউড অভিনেতা। অভিযোগের সুরে তিনি জানান, বুবলী তাকে শুধু সাইনবোর্ড হিসেবেই ব্যবহার করেছে। সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম— সবই করেছে। এর পরপরই গুরুতর অভিযোগ তোলেন বুবলীর বিরুদ্ধে।
শাকিবের কথায়, ‘আমিও তাকে (বুবলী) অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন?’
সাক্ষাৎকারে ঈদে একান্তে সময় কাটানোর ব্যাপারেও মুখ খোলেন শাকিব। জানান, সবটাই মিথ্যা এবং বানানো গল্প। শাকিব বলেন, ‘দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারো সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে।’
তার কথায়, ‘শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি।’
গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনাও ওঠে আসে তার বয়ানে। তিনি বলেন, ‘শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।’
মন্তব্য করুন

বর্তমান সময়ের চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’ গতকাল (১১ জুন) সেন্সর ছাড়পত্র পায়।রাশিদ পলাশের পরিচালনায় সিনেমাটি ঈদের পরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
রাশিদ পলাশ বলেন, ‘আসছে ঈদে মুক্তির তালিকায় বেশ কিছু সিনেমা রয়েছে। ঈদের পরে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মুক্তি দিব। পোস্টার রিলিজের মাধ্যমে আজ থেকে এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।’
মন্তব্য করুন

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় মৃত্যু হয়েছে তার। বরেণ্য এই অভিনেতার প্রয়াণে শোকে মুহ্যমান পুরো ঢালিউড।
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। জানান, একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছেন তিনি।
ফেসবুক পাতায় শাকিব লেখেন, ‘চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত দিন তিনি সুস্থ সবল ছিলেন, তত দিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিশিয়েট করে গর্বিত হতেন।’
স্মৃতিকাতর শাকিবের মূল্যায়ন, ‘আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’
মন্তব্য করুন

১৪ জুলাই শুক্রবার
প্রকাশ করা হয় ‘আমি কী তুমি?’ সিরিজের ফার্স্টলুক পোস্টার।
যেখানে মেহজাবীনের চোখেমুখে বিস্ময়!
পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।
এতে ব্যতিক্রম এক লুকে দেখা গেছে মেহজাবীনকে।
মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখ, গড়িয়ে পড়ছে কাজল।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু “হ্যাঁ” বা “না” হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।’
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা বেইজ একটি কনটেন্ট। দর্শক অনেক দিন পর আমার ভিন্ন জনরার কাজ দেখতে পাবেন।’
শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানান এ নির্মাতা।
মন্তব্য করুন

ইদানিং খুবই আনন্দে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর থাকবেন নাই বা কেন, একেবারে হলিউড পর্যন্ত ছড়িয়ে পড়েছে শ্রাবন্তীর রূপ! সেই রূপে আবার ঘায়েলও হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন সিনা। হ্যাঁ, এমনটাই ঘটেছে। তবে পুরো ব্যাপারটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রাবন্তীকে ফলো করা শুরু করেছেন হলিউড অভিনেতা জন সিনা। আর তা দেখেই একেবারে আহ্লাদে আটখান অভিনেত্রী।
এই ঘটনার পর শ্রাবন্তী এক সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট। তবে পরে ভাল করে দেখি, অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সত্যিই খুব আনন্দ লাগছে।
শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে সেখানে চলছে ‘বাবুসোনা’ ছবির শুটিং। এই ছবিতে জিতু কমলকে দেখা যাবে কিডন্যাপারের চরিত্রে। অন্যদিকে ছবিতে শ্রাবন্তী হবেন চোর। তবে নিজেদের কুকর্মকে ঢাকতে দুইজনেই অন্য পেশার মুখোশ পরে থাকেন। হঠাৎ ছবির গল্পে টুইস্ট। লন্ডনে এক শিশুর অপহরণের ঘটনায় জড়িয়ে পড়েন দুজনে। তারপর গল্প নেয় নতুন মোড়।
‘বাবুসোনা’ ছবিতে শ্রাবন্তী ও জিতু কমল ছাড়াও রয়েছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য।
মন্তব্য করুন

মন্তব্য করুন

জমে উঠেছে ঢালিউড অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর কথার লড়াই। একজন কিছু বলছেন তো আরেকজন সেটার পাল্টা দিচ্ছেন। এবার বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পাল্টা জবাব দিলেন শাকিব। সেখানে কিছু গুরুতর অভিযোগ আনলেন নায়িকা বিরুদ্ধে। এও জানালেন, একবার তার বাসা থেকে বুবলীকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বুবলীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে বিশদভাবে মুখ খোলেন এই ঢালিউড অভিনেতা। অভিযোগের সুরে তিনি জানান, বুবলী তাকে শুধু সাইনবোর্ড হিসেবেই ব্যবহার করেছে। সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম— সবই করেছে। এর পরপরই গুরুতর অভিযোগ তোলেন বুবলীর বিরুদ্ধে।
শাকিবের কথায়, ‘আমিও তাকে (বুবলী) অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন?’
সাক্ষাৎকারে ঈদে একান্তে সময় কাটানোর ব্যাপারেও মুখ খোলেন শাকিব। জানান, সবটাই মিথ্যা এবং বানানো গল্প। শাকিব বলেন, ‘দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারো সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে।’
তার কথায়, ‘শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি।’
গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনাও ওঠে আসে তার বয়ানে। তিনি বলেন, ‘শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।’
মন্তব্য করুন

প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। এসেই তিনি মুখোমুখি হবেন বড় পর্দার সুপারস্টার শাকিব খানের। অন্তত এই দুই অভিনেতার ছবি মুক্তির তারিখ লক্ষ করলে তেমনটাই চোখে পড়বে।
আগামী ঈদুল আজহা উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়ে গিয়েছে। গতকাল (১০ মে) এই ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে লম্বা চুলে ধরা দেন শাকিব, পেছনে ঝুঁটি বাঁধা। গলায় হাত রেখে সুদূরে বিষণ্ণ দৃষ্টি। বৃষ্টিতে ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট। পোস্টারজুড়ে রহস্যের আভাস।
ফেসবুক পাতায় পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব লেখেন, “প্রিয়তমা’র যাত্রা শুরু!” সঙ্গে হ্যাশট্যাগে মুক্তির তারিখ জুড়ে দেন, ঈদুল আজহা ২০২৩।
হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ছবির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। প্রযোজনা করছেন ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে আছেন ওপার বাংলার টিভি অভিনেত্রী ইধিকা পাল।
অপর দিকে, একই দিন অর্থাৎ বুধবার (১০ মে) আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার ফার্স্টলুক টিজার অন্তর্জালে প্রকাশ পেয়েছে। প্রায় দেড় মিনিটের এই টিজারজুড়ে রহস্যের গন্ধ। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, নির্জন বাড়িতে ঢেকে রাখা সুড়ঙ্গে নেমে পড়েন নিশো। এরপর এগিয়ে যান সুড়ঙ্গের অপর প্রান্তে! পুরো টিজারে ছিল না কোনো সংলাপ। ব্যাকগ্রাউন্ড মিউজিকে রোমাঞ্চের পারদ যখন চরমে তখনই শেষ দিকে স্ক্রিনে লেখা ওঠে, ‘প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ঈদুল আজহায়।’
চলতি বছরের ২৮ মার্চ ‘সুড়ঙ্গ’ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এরপর মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করেন নির্মাতা রায়হান রাফী। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে নিশোর বিপরীতে জুটি বেঁধেছেন তমা মির্জা।
আগামী ঈদুল আজহায় এই দুই বড় তারকার প্রেক্ষাগৃহ যুদ্ধ দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্ত-দর্শকেরা। সবার প্রত্যাশা, মানসম্পন্ন নির্মাণ ও সুস্থ প্রতিযোগিতায় এগিয়ে যাবে ঢাকাই সিনেমা।
মন্তব্য করুন

দিন দুয়েক আগেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি জানিয়েছিলেন তীব্র জ্বরে ভুগছেন তিনি। শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। এ খবর জানানোর ঠিক পরপরই ১৪ মে গভীর রাতে পরীমণির পোস্ট থেকে জানা যাচ্ছে, শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
নায়িকার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে পরীমণির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য। নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী।
হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন

বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। মঙ্গলবার (১৬ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।
তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান জানান, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
তিনি বলেন, ‘তার (ফারুক) স্ত্রী ফারজানা পাঠান মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেনসহ সকল আত্মীয় স্বজনের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিত অবস্থায় ফারুক সবাইকে (অসিয়ত) বলে গিয়েছেন, যেন মৃত্যুর পর তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।’
তিনি জানান, মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আসবে। পরে সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।
বেলা ১১টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেওয়া হবে। বাদ জোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।
মন্তব্য করুন

ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরিমনী এবার পা রাখতে যাচ্ছেন
ওপার বাংলায়। বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডের সিনেমায় কাজ করলেও অভিনেত্রী
পরীমণি আজও টলিউডে পা রাখনেনি। অনেক দিন ধরে ওপার বাংলার দর্শকের মনে একটাই প্রশ্ন
ছিল। কবে ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে?
নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর
অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর দিয়েছে আনন্দবাজার অনলাইনকে।
আনন্দবাজার
অনলাইনকে পরীমনি বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
কলকাতার
ইন্ডাস্ট্রিতে পরী অভিনয় না করলেও বাংলাদেশের মানুষের কাছে নানান কারণে বেশ
পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে
প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাকে টলিউডে ছবিতে দেখার জন্য!
মন্তব্য করুন