

কুমিল্লা সদরের সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় এলজি, কার্তুজ ও মাদকসহ আব্দুল মান্নান (৪৫) নামের এক যুবককে আটক করেছে সদর আর্মি ক্যাম্প।
রবিবার (৯ নভেম্বর) ভোর রাত ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সাহাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।
আটক হওয়া আব্দুল মান্নান সদরের সাহাপুর এলাকার মৃত. আব্দুল সোবহার ছেলে।
অভিযানে একটি দেশীয় অস্ত্র এল জি, ২টি কার্তুজ ও ৩০০ পিস কার্পেন্টাইল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
উল্লেখিত আসামিকে অস্ত্রসহ কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্য করুন


চাঁদাবাজির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৫ মে) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন ওয়ারী থানার ওসি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত নতুন দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী জহির কামাল বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ১৫ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ওয়ারী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- ফরহাদ ব্যাপারী, আরশাদ আকাশ, রাসেল চাকলাদার ও টুটুল বিশ্বাস।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আসামি ফরহাদ ব্যাপারী বাদীর কাছ থেকে ব্যবসার কথা বলে ৪ লাখ টাকা ধার নেয় এবং ব্যবসায় লাভ হলে লভ্যাংশ দেবে বলে জানায়।
কিছু দিন পর বাদী আসামির কাছে টাকা চাইলে সে জানায় ব্যবসায় লস হয়েছে এবং শিগগিরই টাকা ফেরত দেবে বল জানায়। এরপর ৫ অক্টোবর পাওনা টাকা চাইলে বাদীকে প্রাণ নাশের হুমকি দেয়। আসামি ইব্রাহিম ফরাজি বাদীকে তাদের সমস্যার সমাধান করে দেবে বলে জানায় এবং তাকে দেখা করতে বলে। ১৮ নভেম্বর ইব্রাহিম ফরাজির কথা মতো তার ঠিকানায় পৌঁছালে আসামিরা তাকে রুমের ভেতর নিয়ে গিয়ে চর থাপ্পড় মারতে থাকে। এর মধ্যে আসামি আরশাদ আকাশ পুলিশ পরিচয় দিয়ে বাদীকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন এবং এগারো হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার হাতে পিস্তল দিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মামলা দেবে বলে হুমকি দেয়। তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরও দুই লাখ টাকা দাবি করে এবং এই সব বিষয়ে কাওকে কিছু জানলে মিথ্যা মালমা দিয়ে বাদীকে ক্রসফায়ারের মেরে ফেলার হুমকি দেয়।
মন্তব্য করুন


জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিট গঠিত হয়েছে। শনিবার কুমিল্লা কর আইনজীবী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় নেতারা তিন বছরের জন্য ওই কমিটি অনুমোদন দেন। এতে অ্যাডভোকেট লুৎফুর রহমান রাজনকে সভাপতি, অ্যাডভোকেট মোঃ ইফতেখার হোসেনকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যদের ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী শিশু ও অ্যাডভোকেট ইকরাম হোসেন। সহ-সভাপতি আইটিপি আবুল মিয়া। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ সাগর। সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাহাউদ্দিন রাজন ও অ্যাডভোকেট আবু সুফিয়ান। দপ্তর সম্পাদক আইটিপি মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকতের নেছা পাখি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট জামাল সরকার। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সামসুর রহমান ফারুক, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট মোঃ জালাল আহম্মেদ, অ্যাডভোকেট এফ আহম্মেদ শান্ত, অ্যাডভোকেট মোঃ শুকুর আলী সাফী, অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, অ্যাডভোকেট কাজি মামুনুর রশিদ, আইটিপি রেজাউল খান চৌধুরী ও আইটিপি আবদুল কাদের ভুইয়া। প্রধান উপদেষ্টা পিপি অ্যাডভোকেট কাইমূল হক রিংকু। উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকার ও অ্যাডভোকেট মফিজুল ইসলাম।
মতবিনিময়ঃ
তার আগে শনিবার সকালে কুমিল্লা কর আইনজীবী সমিতি মিলনায়তনে কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কুমিল্লা জেলা কর আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রহমান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ঢাকা ট্যাক্সেস বার ইউনিটের সেক্রেটারী মোঃ মনজুর হোসেন পাটোয়ারী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাছের মজুমদার মেজবা, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ঢাকা ট্যাক্সেস বার ইউনিটের জয়েন্ট সেক্রেটারী মোঃ শামীম মনি, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান খন্দকার, কুমিল্লা কর আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আইটিপি বাবুল মিয়া, কুমিল্লা বার এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট ইকরাম হোসেন, কর আইনজীবী সমিতির যুগ্ম-আহ্বায়ক আইটিপি আবুল খায়ের ও অ্যাডভোকেট বরকতের নেছা পাখি। এসময় সিনিয়র অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী শিশু সহ আইনজীবী ও আইটিপিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জব্দ তালিকার মালামাল এবং আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য করুন


কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তারের ৯৪ শতক আয়তনের পুকুরটি দখল করে মাছ ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা। এমন অভিযোগ এনে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেম্বার ইয়াসমিন আক্তারের স্বামী মো: ফিরোজ আহাম্মদ ।
স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা মোঃ সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো: জাকির হোসেন (৫০),মোঃ সফিক মিয়া (৫৫), রুহুল আমীন (৪৫), রুপ মিয়ার ছেলে মো: সোহেলকে অভিযুক্ত করে থানায় অবহিত করা হয়।
মোঃ ফিরোজ আহমেদ জানান, আমাদের মালিকানাধীন দখলীয় সরকারী রিকুইজসানকৃত ১৯/৫৯ মুলে দখলীয় বাড়ির সামনের পুকুর রয়েছে, যেখানে আমরা মাছ চাষ করি। উপরে উল্লেখিত ৭/৮ জন আইন কানুনের তোয়াক্কা না করে বিগত বছরের ৬ আগস্ট পুকুরটি দখল করার চেষ্টা করে। কয়েকবার জোরপূর্বক মাছ তুলে নিয়ে যায়। আজ দুপুরে এসে পুকুরের বাশগুলো উঠিয়ে নিয়ে যায় । আজ রাতে তারা সবগুলো মাছ তুলে নিয়ে যাবে বলে আমাদের হুমকি দিয়ে যায়।আমার অজান্তে ইতিপূর্বে বহুবার আমার পুকুরের মাছ রাতের আধারে বিষ দিয়া মেরে ফেলার হুমকি দেয় এবং মাছ ধরে নিয়ে যায়। যাহার দরুন আমার আর্থিক ক্ষতি সাধন হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আমাকে এলাকার থাকতে দিবে না, হত্যা করে লাশ গুম করবে এবং সন্ত্রাসী দ্বারা মারধর করবে, এমন হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা প্রাণহানির আশঙ্কা করছি, সেই সাথে মাছগুলো আজ রাতে লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মন্তব্য করুন


কুমিল্লার হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লা-২, (হোমনা–তিতাস আসনে) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রাতের অন্ধকারে একদল অজ্ঞাত ব্যক্তি তার নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত টিনশেড ঘরে ঢুকে আগুন লাগিয়ে দেয়।
অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের ভেতরের টেবিল, চেয়ার, পোস্টার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিতাস থানার সাব ইন্সপেক্টর বিমল দাস বলেন, ওসি স্যারের নির্দেশে আমরা খবর পেয়ে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি।আইসা কোন লোকজন দেখতে পাই নি। ঘরটি বিএনপি নেতা মনোয়ার সরকারের নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত হতো। তদন্ত চলছে কারা, কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মনোয়ার সরকার বলেন, কলাকান্দি ইউনিয়নের কর্মী সভা এবং গণ সমাবেশ শেষে গণসংযোগ করি।সেটা শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই ।পথিমধ্যে জানতে পারি আমার অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এটি নিঃসন্দেহে পরিকল্পিত হামলা।
তিনি দাবি করেন, তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি মহল ঈর্ষা ও প্রতিহিংসা থেকে এ ঘটনার পরিকল্পনা করতে পারে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
মন্তব্য করুন


প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।
মন্তব্য করুন


স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবক আটক হয়েছে।
সোমবার ( ১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।
আটক হওয়া কামরুল হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
পরবর্তীতে আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা অফিসে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্তকে আসামী করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী মাহবুবুর রহমান। তিনি দৈনিক বাংলা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ বাংলার জেলা প্রতিনিধি এবং নোয়াখালী প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য । এ ঘটনায় দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাওলা জিয়াউল আহসান সুজন ও লাঞ্ছিত হন।
মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৭ অক্টোবর আমি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর পুলিশ মামলা নিতে গড়িমসি করে। অবশেষে তিন দিন পর পুলিশ মামলা রুজু করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ে উপ পরিচালক বরাবরে তথ্য চেয়ে আবেদন ফরম জমা দিতে যায় সাংবাদিক মাহবুবুর রহমান ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন। সেখানে উপপরিচালক (বীজ বিপণন) নুরুল আলমের সঙ্গে তার কক্ষে কথা বলার সময় প্রতিষ্ঠানের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্ত কক্ষে প্রবেশ করে হঠাৎ ভিডিও করা শুরু করেন। একপর্যায়ে সাংবাদিকেরা চাঁদা নিতে এসেছেন, এমন দাবি করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাকে চিৎকার-চেঁচামেচি ও ভিডিও করা বন্ধ করতে বলা হলে কর্মচারী মিরাজ হোসেন তাঁকে কিলঘুষি দিতে শুরু করেন। পরে মারধরের জন্য লাঠি নিতে মিরাজ কক্ষ থেকে বের হলে কক্ষে থাকা অপর সাংবাদিক রকিবুল আহসান দরজা বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার ১৭ অক্টোবর উপ পরিচালক নুরুল আলম এঘটনার ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দেন। চিঠিতে স্টোর কিপার মিরাজ হোসনকে তিন কার্যদিবসের মধ্যে 'এঘটনা কেন ঘটিয়েছেন' মর্মে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য করুন


চাঁদপুর নৌরুটে শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকাগামী লঞ্চ চলাচল প্রায় ৬০ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিট থেকে বন্ধ থাকার পর সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করে যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হওয়ায় বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক প্রায় ৬০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে পুনরায় ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ চাঁদপুর নৌপথের লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
আনোয়ারুল হক/এবিএস
মন্তব্য করুন


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়।
প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের দ্রুত ঢাকায় পাঠানো হলেও পথেই আরও চারজনের মৃত্যু হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্তব্য করুন