

স্পোর্টস ডেস্কঃ
সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। তবে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরে খেলায় অংশগ্রহণ করুন, এটা চান না একদল ক্রিকেটপ্রেমী। তারা মিরপুর স্টেডিয়াম ঘিরে বেশকিছু কর্মসূচি পালনের পর ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির পরামর্শে সাকিব এই সিরিজে অংশ নিতে দেশে ফেরার সিদ্ধান্ত বাতিল করেন।
তাই ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে কানপুরে খেলা টেস্টই সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের তার প্রতি ক্ষোভের বিষয়টি বিবেচনা করে সাকিব কানপুর টেস্ট দিয়েই ক্রিকেটের অভিজাত ফরম্যাট থেকে অবসর নিতে পারতেন কিনা, সে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
স্থানীয় একটি ক্রীড়াবিষয়ক প্ল্যাটফর্মের সঙ্গে আলাপচারিতায় সাকিব ইস্যুতে আশরাফুলের সোজাসাপ্টা মন্তব্য, ‘আগেই বলেছি সাকিব চাইলেই তার টেস্ট ক্যারিয়ারের শেষটা কানপুরেই করতে পারতেন।’
সাবেক অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট বিশ্লেষক আশরাফুল মনে করেন, সাকিবকে ঘিরে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে এটা অনুমান করা খুব কঠিন কিছু ছিল না। তাই ‘রাজনীতিবিদ’ সাকিবের দেশের মাটিতে খেলে অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘তাকে ঘিরে দেশে যে সমস্যা তৈরি হয়েছে সেটা তো তিনি আগেই অনুধাবন করতে পেরেছিলেন। আমার কাছে তো মনে হয় সাকিব এখানেও হয়তো বা এই বিষয়ে একটা গেম খেলেছেন। যেহেতু সে এখন রাজনীতিবিদ। আওয়ামী লীগের সাতমাসের এমপি ছিলেন তিনি।’
কানপুর টেস্ট দিয়েই সাকিব লাল বলের ক্রিকেটকে বিদায় বললে ভালো করতেন বলে মত আশরাফুলের, ‘কানপুরেই সাকিব টেস্ট ক্যারিয়ার শেষ করলে আজ হয়তো আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না।’
মন্তব্য করুন


১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে নিজেদের করে নেয় অজিরা। সিরিজ হারলেও পুরো সিরিজে দাপট দেখিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সিরিজ হেরে হতাশ হলেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ক্রেডিট দিয়েছেন এই ভারতীয় পেসার।
ম্যাচ শেষে বুমরাহ বলেন, “সিরিজে ভালোই লড়াই হয়েছে। আজ সকালে আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজ আমাদের অনেক অভিজ্ঞতা দেবে। অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এখন অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে। এই সিরিজ তাদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে তাদের আরও শক্তিশালী করবে।”
যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়া জিতেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এখানে যেগুলো শিখলাম, সেগুলো আগামী দিনে কাজে লাগাতে হবে আমাদের। ক্রিকেট যেমন শেখার বিষয়, তেমনি পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ হলো। যোগ্য দল হিসেবে জিতেছে অস্ট্রেলিয়া। তাদের অভিনন্দন।”
পিঠের চোটের জন্য সিডনি টেস্টের শেষ দু'দিন দলের গুরুত্বপূর্ণ সময়ে বল করতে পারেননি বুমরাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, “খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজে বোলিং খুব উপভোগ করেছি। আজ বল করতে পারলে ভালো লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। সতীর্থদের ওপর অবশ্য ভরসা ছিল। প্রথম ইনিংসে আমাদের অন্যান্য বোলাররা বেশ ভালো বল করেছে।”
মন্তব্য করুন


এবারের আইএল টি-টোয়েন্টিতে আসর শুরু আগেই বড় ধাক্কা খেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে নিলামের আগেই দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু আসর শুরুর আগেই এই টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে দলটি।
দুবাই ক্যাপিটালস ইতোমধ্যে মোস্তাফিজের জায়গায় দলে নিয়েছে হায়দার আলীকে। তবে মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এনওসি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলটি।
তবে মোস্তাফিজের অনুপস্থিতি কিছুটা হতাশাজনক হলেও, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে আশার আলো। এই টুর্নামেন্টে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে।
নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব, তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা।
মন্তব্য করুন


আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কাটার মাস্টার। এর আগে সর্বাধিক ডট বল করার রেকর্ড কিউই তারকা টিম সাউদের নামে ছিল।
মুস্তাফিজের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের সংখ্যা আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের আগে ছিল ১১৩৫টি। শীর্ষে থাকা সাউদির ডট সংখ্যা ছিল ১১৩৮। তাই ফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট।
ম্যাচের শুরুতে তিনি কিছুটা স্বাভাবিক বোলিং করতে পারলেও, ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল দিয়ে ১১৩৮তম ডট করে সাউদিকে ছাড়িয়ে দেন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলের মাধ্যমে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পুরো ম্যাচে তিনি চার ওভারে সাতটি ডট বল দেন।
এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬ বল করে মুস্তাফিজের ডট সংখ্যা ১১৪২। দুই নম্বরে নেমে যাওয়া সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দিয়েছেন।
এর আগে গত এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠেন। বর্তমানে সাকিব তিন নম্বরে অবস্থান করছেন; ১২৫ ইনিংসে ২৭২০ বলের মধ্যে তিনি ১০৭৮টি ডট দিয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ ও সাকিবের পরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। ৮১ ইনিংসে ১৭৫৫ বলের মধ্যে তিনি ৮৩৮টি ডট দিয়েছেন।
মন্তব্য করুন


হংকংয়ের বিপক্ষে শমিত, জায়ান ও ফাহামিদুলসহ তারা চারজনই ম্যাচের শুরু থেকে খেলতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শুরুবার (১০ অক্টোবর) হংকংয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।
তবে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের পর বিষণ্ন বাংলাদেশের খেলোয়াড়রা। অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। আগামী ১৪ অক্টোবরের হংকংয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ।
জামাল ভূঁইয়া বলেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করি। সে সময় ওদের বলেছি, আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। চার জনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’
তবে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’
বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেন, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান। ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট... ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
আইপিএলের মেগা নিলামে দল পাননি কেন উইলিয়ামসন। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আগের আসরে তিনি গুজরাট টাইটানসের হয়ে খেললেও তাকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি, ফলে তার নাম জমা পড়ে নিলাম তালিকায়।
উইলিয়ামসনের পর নিলামে তোলা হয় নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। তিনিও অবিক্রীত রয়ে গেছেন, তার ভিত্তিমূল্যও ছিল ২ কোটি রুপি।
তবে নতুন ঠিকানায় গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪০ বছর বয়সী প্রোটিয়া ব্যাটারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মন্তব্য করুন


কলকাতা নাইট রাইডার্সের (KKR) ফেসবুক পেজে কিছুদিন ধরে পোস্টগুলোতে ‘অ্যাংরি’ এবং ‘হাহা’ রিঅ্যাকশনের ঢেউ বইছে। নেতিবাচক মন্তব্যও তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে পেজের ফলোয়ার সংখ্যা ব্যাপক হারে কমছে। শেষ ৪৮ ঘণ্টায় প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ।
এই ধারাটি শুরু হয় মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাঁহাতি এই টাইগার পেসারকে বাদ দেওয়ার পর কলকাতার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ থেকে কমে ১ কোটি ৭০ লাখে নেমেছে। এর মানে, প্রতিদিন প্রায় ৫ লাখ ফলোয়ার কমছে, যা প্রতি মিনিটে ৩৪৭ এবং প্রতি সেকেন্ডে ৫ ফলোয়ারের হার।
মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টে ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে ১ লাখ ৩৭ হাজার ‘অ্যাংরি’ এবং ৪০ হাজার ‘হাহা’। মন্তব্যের সংখ্যা ৬০ হাজারের বেশি, যার বেশির ভাগই বিসিসিআই, আইপিএল এবং ভারতকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে।
মোস্তাফিজের বাদ দেওয়ার পর কলকাতার পেজে আরও ৯টি পোস্ট করা হয়েছে, যেখানে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজ, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনের খবর ছিল। সেগুলিতেও অ্যাংরি-হাহা রিঅ্যাকশন এবং নেতিবাচক মন্তব্য দেখা গেছে।
মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন—সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস। আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেন, যার ইকোনমি রেট ৮.১৩। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছে। তবে এবার রাজনৈতিক কারণে মোস্তাফিজ আইপিএলে খেলতে পারছেন না।
মন্তব্য করুন


ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই ঘটনার পরই বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে।
মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা যাওয়ায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি। যে কারণে বাংলাদেশ দলের সকল ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলংকায় স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে দল পাঠাবে না।
এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বাংলাদেশের সকল ম্যাচ ভারতের শ্রীলংকায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে।
প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মোস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
ইতোমধ্যেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে দলটি। এ ম্যাচে চোটের কারণে বিশ্রামে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন মেসি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল মেসি হয়তোবা পরের ম্যাচে মাঠে নামছেন না পেরুর বিপক্ষে। সেই ধারণাই শেষ পর্যন্ত সত্যি হলো।
মেসিকে বিশ্রাম করানোর ব্যাপারে আর্জেন্টিনা দলের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে পেরুর বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে না। (চোটের) কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা দিনের পর দিন তাকে পর্যবেক্ষণ করব।’ কোয়ার্টার ফাইনাল থেকে মেসিকে পাওয়ার প্রত্যাশায় রয়েছে আর্জেন্টিনা।
খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
এদিকে, চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে ফিরতে দেরি করায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। পেরুর বিপক্ষে তাই ডাগআউটে দেখা যাবে না আর্জেন্টিনা কোচকে। ফলে ম্যাচটিতে আর্জেন্টিনার কোচের ভূমিকায় পাবলো আইমার অথবা রবার্তো আয়ালাকে দেখা যেতে পারে।
স্কালোনির মতো চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে দেরিতে ফেরায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কানাডা, ১ পয়েন্ট পেয়ে তৃতীয় চিলি এবং পেরুও ১ পয়েন্ট নিয়ে চতুর্থ।
মন্তব্য করুন


অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তবে সরাসরি সভাপতি পদে লড়ার সুযোগ নেই তার সামনে। গঠনতন্ত্র অনুযায়ী, আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, তারপরই সভাপতি হওয়ার পথ খোলা। তামিমও সেই প্রক্রিয়াতেই অংশ নিচ্ছেন।
এক শীর্ষ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন,‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না—খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’
তার এই ঘোষণার পর বোর্ডের ভেতরে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পরিচালক হিসেবে নির্বাচিত হলেও ভবিষ্যতে সভাপতির আসনেই চোখ রাখছেন তিনি। গত এক বছরে বিসিবির নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। এরপর নতুন সরকার এসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি বানায়। কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হয় তাকে।
বর্তমানে বোর্ডের হাল ধরেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনেকের চোখে তিনি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক হলেও, তামিমের মতো জনপ্রিয় এক সাবেক অধিনায়কের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করল।
বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দেয়া তামিম ইকবাল মাঠের ভেতরে যেমন ছিলেন নির্ভরতার নাম, মাঠের বাইরেও তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্রিকেট-জ্ঞান এবার তাকে তুলে ধরছে বোর্ড পরিচালনার জন্য একটি যোগ্য প্রার্থী হিসেবে।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর নিলামের মূল কার্যক্রম শুরু হয়।
এবারের প্রথম খেলোয়াড় হিসেবে নাম উঠেছে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ মিলে তাকে দলে ভেড়ানোর জন্য আক্রমণ করে।
একসময় হায়দরাবাদ ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিতে চেয়েছিল। তবে আর্শদীপ সিংয়ের সাবেক ক্লাব পাঞ্জাব কিংস ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর হায়দরাবাদ তাদের বিড বাড়িয়ে ১৮ কোটি রুপি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই দামে আর্শদীপকে আবারও দলে নেয় পাঞ্জাব কিংস।
এদিকে, মেগা নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ভালো অঙ্কের অর্থ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।
মন্তব্য করুন