

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে হট টপিক সাত নম্বর পজিশন। আসন্ন বিশ্বকাপ দলে কে খেলবেন এই পজিশন? এই নিয়েই যেন যতসব যত জল্পনা-কল্পনা। এই পজিশন নিয়ে এবার কথা সাকিব আল হাসানও।
সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে এই জায়গার দাবিদার বেশ কয়েকজন ক্রিকেটার। তাই এই সমস্যা সমাধনে মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই সাকিবও বলছেন এমন পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে বেছে নেওয়া খুব একটা সহজ কাজ হবে না।
সোমবার ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, 'একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ না। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।'
'আমি আসলে নির্বাচক না, ডিসিশন মেকিংয়ের অংশও না। আমার জন্য বলা মুশকিল। কিন্তু দল নিয়ে আমি খুশি এবং আমি নিশ্চিত যারাই এই দলে থাকবে তারা তাদের জায়গা থেকে ১৭ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সেরাটাই দেয়ার চেষ্টা করবে।'-আরও যোগ করেন সাকিব।
মন্তব্য করুন


১৪ বছর পর সেমিতে উঠেও কুয়েত বাধা টপকাতে পারেনি জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত একটি অর্জন সঙ্গী হয়েছে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এবারের সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।
সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই জিকোর পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।
টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।
সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।'
এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, 'তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।'
মন্তব্য করুন


মালয়েশিয়াতে অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড
ক্রিকেট টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার SEQ ক্যাসোওয়ারিজ দলকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন
হয় ক্রিকেটার্স কুমিল্লা।
গত ২৯ জুলাই মালয়েশিয়াতে লাস্ট ম্যান স্ট্যান্ড
টুর্নামেন্ট শুরু হয়। গেলো ৩ অগাস্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৭ টি দেশের ১৬ টি দল অংশগ্রহণ
করে।
ম্যাচ সেরার পুরস্কার লাভ করে ক্রিকেটার্স
কুমিল্লার মোঃ ফজলে রাব্বি। এছাড়াও ওয়াসেল আহমেদের অনবদ্য ৫০ রান জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। খেলা শেষে লাস্ট ম্যান স্ট্যান্ড ( এল এম এস) এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ
সিমন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আগামী ডিসেম্বরে লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড
চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টটি সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে।
এদিকে টুর্নামেন্টে প্লেট চ্যাম্পিয়ন হওয়ায়
দলের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেটার্স কুমিল্লার
অধিনায়ক আহমেদ সাইফুল্লাহ ও দলটির ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ খোকা। তারা এই জয়ের ধারাবাহিকতা কাজে লাগিয়ে আফ্রিকায় অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টেও শিরোপা নিশ্চিত
করতে চান।
আয়োজক সূত্রে জানা যায়, পুরো বিশ্বে প্রাক্তন ও কর্পোরেট
খেলোয়ারদের নিয়ে লাস্ট ম্যান স্ট্যান্ড ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ব্যাপক
জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যে সারা বিশ্বে আলোড়ন তৈরীতে সক্ষম হয়েছে আয়োজকরা।
মন্তব্য করুন


এশিয়া কাপ দিয়ে তামিম
ইকবাল দলে ঠিকই ফিরছেন, তবে অধিনায়করূপে নয়। শুধুমাত্র ওপেনার হিসেবে দেখা যাবে তামিম
ইকবালকে।
২ দিন ধরে এ বিষয়ে
বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিম
ইকবালের।আর সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের
অধিনায়কত্ব।
বিসিবি সভাপতির বাসায়
অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল।
তামিম ইকবাল জানান, আজকে
থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তামিম ইকবাল
বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। তিনি আমার
ব্যাপারটা বুঝেছেন। তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের
বাসায় রাত ৮টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায়
আসেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশনস কমিটির
চেয়ারম্যান জালাল ইউনুস।এ সময় বিসিবির অন্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ পশ্চিম পাড়া মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সফিবাদ পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। খেলায় চিনামুড়া একাদশ ও সফিবাদ মেহেদী একাদশে খেলা হয় । খেলায় নির্ধারিত সময় গেলেও ট্রাইব্রেকারে চিনামূড়া একাদশ জয়ী লাভ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ও হাসপাতালের রেন্ট কালেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. সাজেদুল হাসান কামাল,ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা,সিটি ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন সরকার,কচুয়া থানার এএসআই সাগর চন্দ্র,সাবেক ইউপি সদস্য সফিউল খান,আব্দুর রশিদ,আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান সরকার,মামুন সরকার,শরীফুল ইসলাম,ইয়াছিন শিকারী প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা আব্দুর কাদের জিলানী সহ খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খেলায় উপভোগ করেন।
মন্তব্য করুন


কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তার পা ভীষণ ফুলে গিয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে যে, লিওনেল মেসির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে তাকে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে। মেসির ক্লাব ইন্টার মায়ামি এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচে পায়ে চোট পেয়ে ৬৪ মিনিটে মাঠ ছাড়েন মেসি। ক্যামেরায় দেখা গেছে, মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে। এসময় তিনি ডাগ-আউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদেছিলেন। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘ভালো বোধ করা’র কথা জানিয়েছিলেন মেসি। কিন্তু বাস্তবতা ভিন্ন।
মেসির চোটের অবস্থা নিয়ে ইন্টার মায়ামির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার সেরে ওঠা এবং শারিরীক অবস্থার ওপর।
এর আগে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) দলের পরবর্তী দুটি ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু এবার অনির্দিষ্টকালের জন্যই মাঠের বাইরে গেলেন মেসি।
মন্তব্য করুন


সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় নারী ফুটবল দলের সদস্যরা তাঁদের স্বপ্ন ও খেলোয়াড় জীবনের প্রতিদিনের সংগ্রামের কথা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বিজয়ী খেলোয়াড়দের বিভিন্ন দাবি ও কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অগ্রাধিকারভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপ জিতে নেয় বাংলাদেশ দল।
নারী ফুটবলারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই সাফল্যের জন্য আমি পুরো জাতির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই। জাতি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়, আর তোমরা সেই সাফল্য এনে দিয়েছ।
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সংবর্ধনায় আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।
তিনি বলেন, অনেক বাধা পেরিয়ে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। শুধু নারী ফুটবল দলই নয়, বাংলাদেশের নারীদের সামগ্রিকভাবে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়।
২০০৯ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা সাবিনা তাঁর আগের প্রজন্মের অবদানের কথা স্মরণ করে বলেন, আগের প্রজন্ম
ফুটবলকে তাঁদের ভালবাসা হিসেবে বেছে নেওয়ার সাহস দেখিয়েছিলেন।
সাবিনা আরো বলেন, আমাদের অনেকে সাধারণ পরিবার থেকে এসেছে এবং তার পরিবারকে আর্থিকভাবে
সাহায্য করতে হয়।
তিনি বলেন, আমাদের বেতন খুব বেশি নয়। এই বেতন দিয়ে পরিবারকে তেমন কোন সাহায্য করতে পারি না।
এই তারকা স্ট্রাইকার তাঁর কয়েকজন সহযোদ্ধার সংগ্রামের গল্প, যেমন মারিয়া মান্দারের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ময়মনসিংহের বিখ্যাত কলসিন্দুর গ্রামের মারিয়া, যেখান থেকে সাফ বিজয়ী দলের ছয়জন খেলোয়াড় এসেছেন, ছোটবেলায় তাঁর বাবাকে হারান এবং মা তাকে বড় করেন।
উইঙ্গার কৃষ্ণা রানী সরকার ঢাকায় তাঁদের আবাসন সমস্যার কথা উল্লেখ করেন, আর মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ি জেলার দূরবর্তী লক্ষ্মীছড়ি উপজেলার ফুটবলার হিসেবে উঠে আসার সংগ্রামের কথা তুলে ধরেন।
মিডফিল্ডার স্বপ্না রানী তাঁর নিজ জেলা দিনাজপুরের রানীশংকৈল উপজেলায় তার গ্রামের দূর্বল অবকাঠামোর কথা বলেন।
উইঙ্গার কৃষ্ণা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেন যেন তাঁদের জন্য এশিয়ার বাইরে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়, বিশেষ করে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনার সঙ্গে।
প্রধান উপদেষ্টা প্রত্যেক খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও তাদের বিভিন্ন দাবি আলাদাভাবে কাগজে লিখে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন।
অধ্যাপক ইউনুস বলেন, ‘তোমরা যা কিছু চাও তা লিখতে দ্বিধা করো না আমরা তোমাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। যদি কিছু এখনই করা সম্ভব হয়, আমরা তা করব’।
কোচ পিটার বাটলার এবং ম্যানেজার মাহমুদা আক্তারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, সুপ্রদীপ চাকমা, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং নূরজাহান বেগম।
মন্তব্য করুন


রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৮৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ।
তবে
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সুনীল নারিন শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর তিনে নামা তাওহিদ হৃদয় লিটন দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তাদের অসাধারণ এক জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। পরে ৪৩ বলে ৬৪ রানে আউট হন হৃদয়। চারে নামা জনসন চার্লস ৩ বলে ১০ রানে ফেরেন। এর পরের ওভারে ৫৭ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লিটন। ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে, সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সাকিব আল হাসানের দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২৭ রান তুলতেই প্রথম ৩ ব্যাটার রনি তালুকদার (১৩), শামিম হোসেন (০) ও সাকিব আল হাসান (৫) ফিরেছেন দ্রুতই। পরে ঘুরে দাঁড়ায় নিশামের ব্যাটে। প্রথমে তাকে সঙ্গে দেন মাহেদী হাসান। ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসা মাহেদী ১৭ বলে ২২ রান করে ফেরেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের বলে।
মাহেদীর পর নিশামের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন পুরান। কিন্তু তিনিও ব্যর্থ হন। তবে নিশাম একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন। ৩১ বল খেলে ফিফটি তুলে নেন। এরপরও চলতে থাকে তার আগ্রাসী ব্যাটিং। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ বলে ৩০ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। তবে ১৯তম ওভারে তাকে ফেরান ক্যারিবীয় পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
অপরপ্রান্তে উইকেট পতন হলেও নিশাম থামেননি। শেষ ওভারে মুশফিক হাসানের ওভারে ৩ ছক্কা ও ২ চারে তুলে নেন ২৮ রান। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।
মন্তব্য করুন


চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য দল গোছাতে শুরু করেছে প্রতিযোগি দেশগুলো। বাংলাদেশও সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড ও আসন্ন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে দলের কম্বিনেশন তৈরির জন্যই এত প্রচেষ্টা। সেই প্রসঙ্গে কথা বলেছেন ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য ছিটকে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার মতে, ভারতের আবহাওয়া বাংলাদেশ দলের কাছে পরিচিত হওয়ায় অন্যান্য দেশগুলোর চেয়ে তারা কিছুটা এগিয়ে থাকবে। বিশ্বকাপে গেলে কিংবা সেখানকার কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের দলীয় কম্বিনেশন হতে পারে বলে মনে করছেন সাকিব, ‘আমরা যখন রেজাল্টের পর কথা বলি তখন বোঝা যায় সেটি কতটা ঠিক-ভুল। সিদ্ধান্তটা আগে হয়, রেজাল্টটা হয় পরে। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক, নির্বাচক ও সিদ্ধান্ত প্রণেতা যারা আছেন, তারা সবাই ভালো চিন্তা করবে। যখন আমরা বিশ্বকাপ যাব, তখনই আমাদের আসল কম্বিনেশনটা তৈরি হবে। এটি প্রতিপক্ষ ও কন্ডিশনের ওপর নির্ভর করে।’
মন্তব্য করুন


ভারতে
কানপুরে সিরিজের ২য় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। আর টেস্টের প্রথম দিনে
ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন
বাংলাদেশি সমর্থক টাইগার রবি।
শুক্রবার
(২৭ সেপ্টেম্বর) টেস্টের ১ম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির
ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয়
কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে
জড়িয়ে পড়েন তারা।
খবর
নিয়ে জানা যায়, সেদিন মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের
দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয়
তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক।
পরে
পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে।
আহত
অবস্থায় তিনি জানান, পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন
তিনি।
মন্তব্য করুন


মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে
চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে শুক্রবার রাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির
ঘটনা ঘটেছে। এতে আহত খেলোয়াড়রা চিকিৎসা নিতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে যান। সঙ্গে
রয়েছে নির্মাতা দীপঙ্কর দীপনের টিমের অন্য তারকারাও।
জানা যায়, আহত হয়ে অভিনেত্রী রাজ রিপা,
চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদার, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ আগারগাঁওয়ের
পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য কোনো তারকা আর কোথাও চিকিৎসা নিচ্ছেন কি না
সেই তথ্য জানা যায়নি।
তাদের হাসপাতালে ভর্তি করা হবে নাকি প্রাথমিক
চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি চিকিৎসকরা।
জানা যায়, সেলিব্রিটি ক্রিকেট লিগে রাত
১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ
মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের
মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচ শেষে
রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এসময় নির্মাতা
মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ
রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।
দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা
মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ
শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?
নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ
থেকে জানানো হয়েছে, এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যখ্যা দেবেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল রাজের
দলের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়। তারা জানান, প্রয়োজন মনে করলে পরে মন্তব্য
দেবেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে
৩দিনব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) আয়োজন করা হয়েছে। শনিবার ফাইনালের মধ্য
দিয়ে সমাপ্ত হবে খেলাটি।
মন্তব্য করুন