

‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’- এ বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ক্যাটাগরিতে সেরা হয়েছে এয়ার অ্যাস্ট্রা।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড নাইটে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফের হাতে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ক্যাটাগরির গোল্ড পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
যাত্রী সন্তুষ্টির প্রতিশ্রুতির জন্য পরিচিত এয়ার অ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর যাত্রা শুরু করে বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর এবং সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট। এ ধরনের এয়ারক্রাফট ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।
বাংলাদেশ মনিটর তাদের বাৎসরিক কার্যক্রম হিসেবে ২০০৭ সালে বাংলাদেশে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ প্রবর্তন করে। এভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’ এর জরিপের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। বিগত এক বছরে যারা কমপক্ষে তিনবার আকাশপথে ভ্রমণ করেছেন, তারা অনলাইনে নিজের পছন্দের এয়ারলাইন্সকে ভোট দিতে পেরেছেন।
মন্তব্য করুন


রংপুরে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ছোট নুরপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান পিথিল (২০), বড় নুরপুর এলাকার আব্দুস সালাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), দক্ষিণ গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রবিন (২৫) এবং নুরপুর এলাকার শামসুল আলমের ছেলে আসাদুল ইসলাম আসিফ (২৪)।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সামনে থেকে তিনজন চোর একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক রুবেল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের শনাক্ত করেন। পরে বুধবার নগরীর নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
ওসি মাহফুজার রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা স্বেচ্ছায় আদালতে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।
মন্তব্য করুন


‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’- এ বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ক্যাটাগরিতে সেরা হয়েছে এয়ার অ্যাস্ট্রা।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড নাইটে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফের হাতে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ক্যাটাগরির গোল্ড পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
যাত্রী সন্তুষ্টির প্রতিশ্রুতির জন্য পরিচিত এয়ার অ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর যাত্রা শুরু করে বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর এবং সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট। এ ধরনের এয়ারক্রাফট ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।
বাংলাদেশ মনিটর তাদের বাৎসরিক কার্যক্রম হিসেবে ২০০৭ সালে বাংলাদেশে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ প্রবর্তন করে। এভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’ এর জরিপের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। বিগত এক বছরে যারা কমপক্ষে তিনবার আকাশপথে ভ্রমণ করেছেন, তারা অনলাইনে নিজের পছন্দের এয়ারলাইন্সকে ভোট দিতে পেরেছেন।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তা প্রকাশ্যে আসার পরই হইচই শুরু হয়ে যায়। কারণ দল থেকে ছিটকে পড়েছেন বাবর আজম। তাকে বিশ্রামের কথা বলে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আর বন্ধুর খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন ফখর জামান। আর তাতেই বাঁহাতি ওপেনারের ওপর চটে লাল পাক ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে সংঘাতটা লেগেই গেল। গতকাল রোববার পাক বোর্ডের তরফে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। সেখানেই পাকিস্তানের নয়া নির্বাচক কমিটি ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দেয়— হয় পারফরম্যান্স কর, নয় সরে দাঁড়াও। বোর্ডের এই অবস্থানের জেরে দল থেকে ছাঁটাই হন বাবর আজম। দলে নেই শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।
পাক বোর্ডের তরফে মুলতান ও রাওয়ালপিন্ডিতে পরের দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়, তা প্রকাশ্যে আসার পরই জানা যায়, দল থেকে বাদ দেওয়া হয় তিন তারকা ক্রিকেটারকে। এর মধ্যে নাম রয়েছে গত এক দশকে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফখর জামানের লিখেছেন—খারাপ সময়ে যখন বিরাট কোহলির গড় অত্যন্ত কম ছিল। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত রান পায়নি, তখন ভারতীয় বোর্ড কোহলির পাশে দাঁড়িয়েছিল। অথছ বাবর আজমের খারাপ সময় তার পাশে দাঁড়াল না পাকিস্তান বোর্ড— এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকল। পাশাপাশি তিনি এও দাবি করে বলেন, ক্রিকেটারদের ছোট না করে বোর্ডের উচিত তাদের পাশে দাঁড়ানো।
ফখর জামানের ওপর ক্ষুব্ধ পাকিস্তান বোর্ড। যদিও তার পোস্টের পরই পাক ক্রিকেট বোর্ডের তরফে যোগাযোগ করা হয়েছে তার সঙ্গে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ফখর জামানের পোস্টে বোর্ড একদমই খুশি নয়। যারা এ বিষয়ে দায়িত্বে রয়েছেন, তারা ইতোমধ্যে ওর সঙ্গে যোগাযোগ করেছেন।
পাক বোর্ডসূত্রে জানা গেছে, নতুন যে নির্বাচক কমিটি হয়েছে, তার অন্যতম সদস্য সাবেক অধিনায়ক আজহার আলি। তিনি বাবর আজমের সঙ্গে শনিবারই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া আরেক নতুন নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন— এ মুহূর্তে ক্রিকেটারদের ফর্মের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাবর-শাহিনদের বোঝানো হয়েছে, ওদের আত্মবিশ্বাস ফেরার জন্য এবং ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই দুই টেস্টে বিশ্রাম প্রয়োজন। আর আমাদের এই সিরিজে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে।
মন্তব্য করুন


শেরপুর জেলা সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার এলাকার মো. আশা মিয়ার ছেলে আটককৃত আমিনুল।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৫২ বোতল মদসহ আমিনুলকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।
মন্তব্য করুন


বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ডটির নাম হচ্ছে ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি’। ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। পর্ষদ অনুমোদনের পর এবার চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। সংস্থা দুটির সম্মতির পরপর বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৮৭৮ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। ৮৭ কোটি ৮১ লাখ ৩২ হাজার ১০৭টি শেয়ারের ব্যাংকটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৫ শতাংশ (৩ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ) লভ্যাংশ দিয়েছিল।
মন্তব্য করুন


সিলেট নগরীর মিরা বাজারস্থ সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ায় ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাম্পের ম্যানেজার নজরুল ইসলাম মুহিন মারা গেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নজরুল ইসলাম মুহিন সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার ঐক্যাতন ২১৫/৩ মৃত মুজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম মুহিনের পরিবারের ঘনিষ্ঠজন সাংবাদিক আব্দুল মুকিত অপি।
অগ্নিদগ্ধদের গত ৬ সেপ্টেম্বর ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করা হলে ১১ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও পরদিন (১২ সেপ্টেম্বর) বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর পৃথক সময়ে সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁও গ্রামের বাদল দাস (৪০) নামে দুজন মারা যান।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরের পূর্ব মিরাবাজার বিরতি সিএনজি ফিলিং স্টেশনের জেনারেটর কক্ষে বিস্ফোরণের ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ম্যানেজারসহ ৭ জন সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন এবং বাকি দুই জন পথচারী ছিলেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। ঢাকায় পাঠানোদের মধ্যে বেশিরভাগের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা।
মন্তব্য করুন


চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুইটি ইউনিয়নে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। উদ্বোধনের দেড় বছরের মাথায় ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই ইউনিয়নের ছয়টি গ্রাম। ফলে ১০ দিন ধরে বিদ্যুৎহীন রয়েছে চরাঞ্চলবাসী। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন তারা।
জানা যায়, সদর উপজেলার ইসলামপুরে চাটাইডুবী বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে। এর আওতায় মীরেরচর থেকে বাতাশ মোড় পর্যন্ত ৪০ কিলোমিটার এবং বাতাশ মোড় থেকে নিশিপাড়া পর্যন্ত পদ্মা নদীর তলদেশ দিয়ে প্রায় পৌনে ১৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়। ১০৭ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে পদ্মার চরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে এটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দুই উপজেলার ৪ হাজার ২০০ গ্রাহক বিদ্যুৎ সুবিধায় আসে। কিন্তু দেড় বছরের মাথায় ৪০ কিলোমিটার সাবমেরিন ক্যাবলের তিনটি ফেজের মধ্যে একটি ফেজের সংযোগ বিচ্ছিন্ন ও ১৩ দশমিক ৮ কিলোমিটার ক্যাবলের দুই দফায় তিনটি ফেজের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ১০ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন দুইটি ইউনিয়ন।
সূত্রটি জানায়, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে ২ কোটি টাকা ব্যয় হয় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনে। গত ১০ সেপ্টেম্বর রাতে পদ্মা নদীর তলদেশে বসানো সাবমেরিনের সবকটি ক্যাবল ছিঁড়ে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরলক্ষ্মীপুর, দক্ষিণ পাকা, নিশিপাড়া চর ও কদমতলা এবং উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া। এ ছাড়া সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুরে বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২ হাজার ২০০ গ্রাহক জমিতে সেচ দিতে পারছেন না। বাড়তি খরচে জ্বালানি তেলে সেচ দিতে হচ্ছে তাদের। মোবাইল ব্যাংকিং, মোবাইল ফোনের চার্জ, নেটওয়ার্ক সেবার পাশাপাশি সরিষা, ধান ও গম ভাঙানো মেশিনও বন্ধ রয়েছে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। রবিবার বেলা ১১টা ১০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসকল মডেল মসজিদ উদ্বোধন করেন।এসময় গণভবন প্রান্তে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদর ও খুলনার ফুলতলা মডেল মসজিদ থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। গণপূর্ত অধিদপ্তর মসজিদগুলো নির্মাণ করছে।
২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে এবং গত ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে ৫০টি করে মোট ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব মসজিদে ইমাম, মুয়াজ্জিনও নিয়োগ দেওয়া হয়েছে। নামাজ আদায় করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে, প্রতিটি মডেল মসজিদ চারতলা বিশিষ্ট এবং প্রতিটি মসজিদে একসঙ্গে এক হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলা বিশিষ্ট মডেল মসজিদগুলোয় একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
মন্তব্য করুন


এবার আসছে জুম এয়ারলাইন্স। নয়াদিল্লির গুরুগ্রামের এই উড়োজাহাজ সংস্থা এয়ার অপারেটর সার্টিফিকেট পেয়েছে। মিলেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের সার্টিফিকেটও। এর ফলে জুম এয়ারলাইন্স বাণিজ্যিকভাবে উড়োজাহাজ চালাতে পারবে।
জুম এয়ারলাইন্সের সিইও অতুল গম্ভীর একটি বিবৃতিতে জানিয়েছেন, এয়ার অপারেটর সার্টিফিকেট যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম মাইলস্টোনে পৌঁছনোর ক্ষেত্রে আমরা আমাদের টিমের কাছে কৃতজ্ঞ। আমরা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিতে চাইছি।
তিনি আরও জানিয়েছেন, আমাদের সিআরজে ২০০ প্লেনটি আপাতত ডোমেস্টিক ফ্লাইট হিসেবে পরিচালিত হবে। যেভাবে ডোমেস্টিক যাত্রী সংখ্যা বাড়ছে তাতে আমাদের সংস্থা তাদের প্রয়োজনীয় পরিষেবা দিতে পারবে।
অতুল গম্ভীর জানান, জুম এয়ারলাইন্স যাত্রীদের অন্যরকম একটা অভিজ্ঞতা দেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিছু রুট, অভিনব কিছু অভিজ্ঞতা যাতে যাত্রীদের হয় সেটা দেখছে এই উড়োজাহাজ সংস্থা।
উল্লেখ্য, কোভিডের আগে কিছুটা ভিন্ন নামে চলত জুম এয়ারলাইন্স। কিন্তু ২০২০ সালে সেটা বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন


স্টাফ রিপোর্টার:
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার অন্য আসামিরা হলেন-আগারগাঁও পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক মো. ফজলুল হক, সাবেক পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক ও পরিচালক আবদুল্লাহ আল মামুন।
মামলার অভিযোগে বলা হয়, বেনজীর আহমেদ ডিএমপি পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় পাসপোর্টের আবেদনপত্রের পেশা ক্রমিকে অসদাচরণ ও মিথ্যার আশ্রয় নিয়ে প্রাইভেট সার্ভিস উল্লেখ করেন।
সেইসঙ্গে অন্য আসামিরা বেনজীরের দাপ্তরিক পরিচয় সম্পর্কে জেনেও বিভাগীয় অনাপত্তি সনদ সংগ্রহ ও যাচাই না করে পরস্পর যোগসাজশে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে ওই অভিযোগে বলা হয়।
মন্তব্য করুন